ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬

২০২৬-২৭ অর্থবছর

৪.৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস বিশ্বব্যাংকের

৪.৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস বিশ্বব্যাংকের
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ০৮:০৫

| প্রিন্ট সংস্করণ

আগামী ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৪ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস’ জুন সংস্করণে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। 

বাজেট প্রস্তাবনায় আগামী অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুসারে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমিক ১৪ শতাংশ।

বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস আগের তুলনায় কমানো হয়েছে। এতে বলা হয়, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি নেমে আসতে পারে ৩ দশমিক ৮ শতাংশে। মধ্যপ্রাচ্যের যুদ্ধকে এর কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও নেপালে অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা কমে এলেও উৎপাদন ব্যয় বাড়ার কারণে এবং বিনিয়োগকারীদের আস্থা দুর্বল হওয়ায় বেসরকারি খাতের কার্যক্রম ধীর। এই দেশগুলোতে আর্থিক খাত এখনও দুর্বল অবস্থায় রয়েছে। ঋণ প্রবৃদ্ধি মন্থর এবং সম্পদের গুণগত মানের অবনতি ঘটছে।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশে মূল্যস্ফীতি নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে বা তার নিচে রয়েছে। তবে বাংলাদেশে কঠোর মুদ্রানীতি থাকলেও মূল্যস্ফীতি উচ্চপর্যায়ে অব্যাহত রয়েছে। 

আরও পড়ুন

×