ঢাকা রোববার, ০৯ আগস্ট ২০২৬

সেরেনো লেভান্দের উদ্বোধন, প্রপার্টি সেবায় নতুন যাত্রা শুরু এসিআইয়ের

সেরেনো লেভান্দের উদ্বোধন, প্রপার্টি সেবায় নতুন যাত্রা শুরু এসিআইয়ের
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ২০:০৮

দেশের আবাসন ও প্রপার্টি ব্যবস্থাপনা খাতে নতুন উদ্যোগ হিসেবে ‘সেরেনো লেভান্দে’ নামে একটি সমন্বিত ডিজিটাল প্রপার্টি সেবা প্ল্যাটফর্ম চালু করেছে। রাজধানীর এসিআই সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠানটির দাবি, বাড়ি ভাড়া, সম্পত্তি ব্যবস্থাপনা এবং আবাসন-সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণের অভিজ্ঞতাকে আরও সহজ, স্বচ্ছ ও নির্ভরযোগ্য করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে প্রপার্টি সার্ভিসেস খাতে এসিআইয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

সেরেনো লেভান্দের আওতায় পাঁচটি সমন্বিত সেবা প্রদান করা হবে। এগুলো হলো ডিজিটাল মার্কেটপ্লেস, সার্ভিসড অ্যাপার্টমেন্টস, প্রপার্টি ম্যানেজমেন্ট, প্রিমিয়াম রিসেল এবং করপোরেট হাউজিং। আবাসন-সংক্রান্ত বিভিন্ন চাহিদার জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম গড়ে তোলাই এর লক্ষ্য।

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, ‘সেরেনো’ শব্দের অর্থ শান্তি এবং ‘লেভান্দে’ অর্থ জীবনযাপন। এই দুই ধারণার সমন্বয়ে গড়ে ওঠা ব্র্যান্ডটি ‘Living, Harmonized’ প্রতিশ্রুতির মাধ্যমে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল জীবনধারার বার্তা তুলে ধরতে চায়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন এসিআইয়ের প্রেসিডেন্ট (ইএমইএ) মোহাম্মদ নিজাম উদ্দিন। তিনি বলেন, একটি বাড়ি শুধু সম্পত্তি নয়, এটি একটি পরিবারের স্মৃতি ও জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাই সম্পত্তি ব্যবস্থাপনায় আস্থা ও যত্ন নিশ্চিত করাই সেরেনো লেভান্দের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, “আমরা শুধু একটি প্রপার্টি ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান গড়ে তুলছি না; বরং এমন একটি সেবা নিশ্চিত করতে চাই, যেখানে গ্রাহকের সম্পত্তির যত্ন নেওয়া হবে নিজের সম্পত্তির মতো করেই।”

প্রযুক্তিনির্ভর এই প্ল্যাটফর্মে এআইভিত্তিক মালিক-ভাড়াটিয়া ম্যাচিং, বহুভাষাভিত্তিক ভয়েস সার্চ এবং পেশাদার সম্পত্তি ব্যবস্থাপনা সেবা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে আবাসন খাতে আরও সুশৃঙ্খল ও আধুনিক সেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য বিশেষ প্রপার্টি ব্যবস্থাপনা সুবিধাও রাখা হয়েছে। বিশ্বের যেকোনো স্থান থেকে তারা নিজেদের সম্পত্তি পেশাদারভাবে পরিচালনার সুযোগ পাবেন। পাশাপাশি দেশি-বিদেশি করপোরেট প্রতিষ্ঠান, কূটনীতিক, প্রবাসী কমিউনিটি ও পেশাজীবীদের জন্য উচ্চমানের আবাসিক ও বাণিজ্যিক সেবা প্রদানের লক্ষ্য নিয়েও কাজ করবে সেরেনো লেভান্দে।

এসিআই মনে করছে, প্রযুক্তি, স্বচ্ছতা এবং পেশাদার ব্যবস্থাপনার সমন্বয়ের মাধ্যমে দেশের প্রপার্টি সার্ভিসেস খাতে নতুন মানদণ্ড প্রতিষ্ঠা করবে এই প্ল্যাটফর্ম। সংবাদ বিজ্ঞপ্তি। 

আরও পড়ুন

×