সুপার স্টার ইন্ডাস্ট্রিয়াল ক্যাবলের যাত্রা শুরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ১৮:১৮ | আপডেট: ২৭ জুন ২০২৬ | ১৮:২১
দেশের অবকাঠামোগত উন্নয়ন এবং ক্রমবর্ধমান বিদ্যুৎ খাতের চাহিদা পূরণে সুপার স্টার তাদের নতুন ইন্ডাস্ট্রিয়াল ক্যাবল বাজারে এনেছে। সম্প্রতি রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই পণ্যের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপার স্টার গ্রুপের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন অর রশীদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ সাদী এবং সুপার স্টার ক্যাবলসের বিজনেস হেড এএসএম হাসান নাসিরসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন অর রশীদ বলেন, দেশের শিল্পায়ন ও অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতায় নির্ভরযোগ্য এবং আন্তর্জাতিক মানসম্পন্ন ক্যাবলের চাহিদা দিন দিন বাড়ছে। সুপার স্টার ক্যাবলসের নতুন ইন্ডাস্ট্রিয়াল ক্যাবল সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে শিল্প খাতে নিরাপদ, টেকসই ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতেও সহায়ক হবে।
প্রতিষ্ঠানটি জানায়, নতুন ইন্ডাস্ট্রিয়াল ক্যাবল সংযোজনের ফলে প্রতিষ্ঠানটির পণ্যের পরিধি আরও বিস্তৃত হবে এবং দেশের উন্নয়নযাত্রায় নতুন মাত্রা যোগ করবে। নিরাপদ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করে দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রতিটি ধাপে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ সুপার স্টার ক্যাবলস। সংবাদ বিজ্ঞপ্তি
