ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বন্দরের বহির্নোঙরে জলদস্যু ঠেকাতে নৌমন্ত্রীকে চট্টগ্রাম চেম্বারের চিঠি

বন্দরের বহির্নোঙরে জলদস্যু ঠেকাতে নৌমন্ত্রীকে চট্টগ্রাম চেম্বারের চিঠি
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ০৮:১৫

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের বেপরোয়া জলদস্যুতা ঠেকাতে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের কাছে জরুরি আবেদন জানিয়েছে চট্টগ্রাম চেম্বার। গতকাল বুধবার চেম্বার সভাপতি মো. আমিরুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ আবেদন জানানো হয়েছে। 

চিঠিতে চেম্বার সভাপতি আমিরুল হক বলেন, বন্দরের বহির্নোঙরের নিরাপত্তা নিশ্চিত করা শুধু শিপিং শিল্পের স্বার্থেই নয়; বরং জাতীয় অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি রক্ষার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চট্টগ্রাম চেম্বারের চিঠিতে আরও বলা হয়, কয়েক মাসে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একাধিক বিদেশি জাহাজ জলদস্যুদের কবলে পড়েছে। জলদস্যুতার এসব ঘটনায় কোটি কোটি টাকার মালপত্র লুট হয়েছে। একই সঙ্গে জাহাজের নিরাপত্তা ও নাবিকদের জীবনও ঝুঁকির মুখে পড়েছে। এ ধরনের ঘটনায় বিদেশি জাহাজের মালিক, শিপিং এজেন্ট ও আমদানিকারকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
চিঠিতে বলা হয়, আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তা সংস্থা রিজিওনাল কোঅপারেশন অ্যাগ্রিমেন্ট অন কমব্যাটিং পাইরেসি অ্যান্ড আর্মড রবারি অ্যাগেইনস্ট শিপস ইন এশিয়ার (রিক্যাপ) সাম্প্রতিক প্রতিবেদনে ২০২৫ সালের প্রথম ছয় মাসে চট্টগ্রাম বন্দরে জলদস্যুতা ও ডাকাতির ঘটনা বৃদ্ধির তথ্য উঠে এসেছে। এতে বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কারণ দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। 

আরও পড়ুন

×