ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে মিডল্যান্ড ব্যাংকের চুক্তি

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে মিডল্যান্ড ব্যাংকের চুক্তি
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ২১:৩২

মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) এর কার্ডহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা ও মূল্যছাড় নিশ্চিত করতে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মিডল্যান্ড ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হুদা সরকার এবং ইউনাইটেড গ্রুপের হেলথকেয়ার ডিভিশনের সিইও মোহাম্মদ ফয়জুর রহমান।

চুক্তির আওতায় মিডল্যান্ড ব্যাংকের সদস্যরা ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন স্বাস্থ্যসেবা ও পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। এর মধ্যে বিশেষ স্বাস্থ্যসেবা প্যাকেজে ৩০ শতাংশ, সব ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষায় ২০ শতাংশ, সব ডায়াগনস্টিক পরীক্ষা ও অন্যান্য সেবায় ১০ শতাংশ এবং ইনপেশেন্ট রুম ভাড়ায় ৫ শতাংশ ছাড় রয়েছে।

এই অংশীদারত্বের লক্ষ্য হলো মিডল্যান্ড ব্যাংকের কার্ডহোল্ডার ও কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা ও ডায়াগনস্টিক সুবিধা গ্রহণের সুযোগ তৈরি করা এবং ব্যাংকের মূল্য সংযোজিত সেবাগুলো আরও সমৃদ্ধ করা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন কার্ডস বিভাগের প্রধান মো. আবেদ-উর-রহমান এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস এম এনামুল হক। ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) আবু রায়হান আল বেরুনী এবং বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এজিএম আরিফুল হক। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×