ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বোতলজাত ভোজ্যতেলের দাম বাড়ল ৫ টাকা

বোতলজাত ভোজ্যতেলের দাম বাড়ল ৫ টাকা
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৩৫ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৪৯

বোতলজাত ভোজ্যতেলের দাম সমন্বয় করে ৫ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা থেকে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীর সঙ্গে বৈঠকে এ দাম সমন্বয় করা হয়।

এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়। বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বৃদ্ধি করে নতুন মূল্য নির্ধারণ করা হয় ১৯৯ টাকা, যা আগে ছিল ১৯৫ টাকা। বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানিয়েছিলেন।

তখন বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারেই বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। যেসব পণ্যে বাংলাদেশ আমদানিনির্ভর, সেসব পণ্যের ক্ষেত্রে উৎস পর্যায়ে মূল্য বৃদ্ধি সরাসরি আমদানি ব্যয়ের ওপর প্রভাব ফেলে। সয়াবিন তেল সম্পূর্ণ আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাব দেশের বাজারেও পড়েছে।

বিস্তারিত আসছে...

আরও পড়ুন

×