ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন

৫৮৩ শ্রমিক ও পরিবার পেল ৫ কোটি টাকার অনুদান

৫৮৩ শ্রমিক ও পরিবার পেল ৫ কোটি টাকার অনুদান
×
×

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ০৭:৫৬

| প্রিন্ট সংস্করণ

শ্রমিকদের চিকিৎসা ও সন্তানদের শিক্ষা সহায়তা এবং মৃত শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ জন্য ৫৮৩ শ্রমিক ও তাদের পরিবার মোট পাঁচ কোটি টাকা পেয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই অনুদান দেওয়া হয়েছে। 

গতকাল বুধবার শ্রম ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রমিক ও তাদের প্রতিনিধিদের হাতে পৃথক চেকের মাধ্যমে এই অর্থ তুলে দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

শ্রমমন্ত্রী বলেন, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল ও নারায়ণগঞ্জের শ্রমিকদের জন্য এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর শ্রমিকদের জন্য এটিই সবচেয়ে বড় অনুদান। 
অনুষ্ঠান পরিচালনা করেন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক সৈয়দ ইরতিজা আহসান।  উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান
পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক ও শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদ।

আরও পড়ুন

×