ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বললেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

চীনা অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা নির্ধারিত সময়েই হবে

চীনা অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা নির্ধারিত সময়েই হবে
×
×

বিজন কান্তি সরকার

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা 

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ০৮:০৭

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের প্রথম কারখানা নির্ধারিত সময়েই চালু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। ১৮ মাসের মধ্যে কারখানাটি চালুর লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।
গতকাল বুধবার আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিজন কান্তি সরকার। এ সময় তিনি শিল্পাঞ্চলটির দেশি-বিদেশি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

বিজন কান্তি সরকার বলেন, প্রায় ৮০০ একর জমিতে চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। আগামী দুই মাসের মধ্যে এ প্রকল্পের কাজ শুরু হবে। দ্রুতই চীনা অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম শুরু করা হবে। প্রকল্পের অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা হয়েছে।
প্রথম কারখানা চালুর বিষয়ে বিজন কান্তি সরকার বলেন, ১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালুর যে পরিকল্পনা রয়েছে, তা বাস্তবায়নে কাজ চলছে। নির্ধারিত সময়েই কারখানাটি চালু হবে। এর আগে তিনি কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) পরিদর্শন করেন। 

আরও পড়ুন

×