ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ১৫:৪৪
ওয়ালটনের একটি ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি ইলেকট্রনিকস পণ্য উপহার পেয়েছেন চট্টগ্রামের চান্দগাঁও এলাকার গৃহিণী আছমা সুলতানা রীমা। দেশজুড়ে চলমান ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’-এর আওতায় ঘোষিত ‘ওয়ালটন হাউজফুল অফার’-এর মাধ্যমে এসব উপহার পান তিনি।
রীমার উপহারের তালিকায় রয়েছে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন ও সাউন্ডবারসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য। একটি ফ্রিজ কিনে এতগুলো পণ্য উপহার পেয়ে আনন্দে ভাসছে তাঁর পরিবার। এ খবর ছড়িয়ে পড়ার পর এলাকায়ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার বিকেলে বোয়ালখালীর গোমদন্ডী আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে রীমার হাতে উপহারের পণ্যগুলো তুলে দেন চিত্রনায়ক আমিন খান ও মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান ‘ইলেকট্রনিক্স বাজার’-এর স্বত্বাধিকারী এস এম জামাল উদ্দিন।
জানা গেছে, সিজন-২৫-এর আওতায় সম্প্রতি বোয়ালখালীর বুড়ি পুকুর পাড়ে ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান ‘ইলেকট্রনিক্স বাজার’ থেকে একটি ফ্রিজ কেনেন আছমা সুলতানা রীমা। ফ্রিজ কেনার পর তাঁর নাম, মোবাইল নম্বর ও কেনা ফ্রিজের বারকোড নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করা হয়। নিবন্ধনের পরপরই ওয়ালটন থেকে তাঁর নিবন্ধিত মোবাইল নম্বরে বিনামূল্যে ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার বিষয়টি জানিয়ে এসএমএস পাঠানো হয়।
উপহার হস্তান্তর অনুষ্ঠানে রীমা বলেন, ‘ওয়ালটনের একটি ফ্রিজ কিনে এসি, টিভি, ওয়াশিং মেশিনের মতো দামি পণ্যসহ অনেকগুলো পণ্য উপহার পেয়েছি। এটা এক অবিশ্বাস্য ব্যাপার। ওয়ালটনের দেওয়া উপহারে আমার ঘর সত্যিই ভরে গেছে। ওয়ালটন ফ্রিজের সঙ্গে আমার পরিবারে আনন্দের জোয়ার এসেছে। ধন্যবাদ ওয়ালটনকে।’
শীত মৌসুম সামনে রেখে গত ১৭ নভেম্বর থেকে দেশব্যাপী শুরু হয়েছে ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে ক্রেতাদের জন্য ঘোষণা করা হয়েছে ‘ওয়ালটন হাউজফুল অফার’। এর আওতায় আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল নিবন্ধন করলেই ঘরভর্তি পণ্য বিনামূল্যে পাওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত আকর্ষণীয় উপহার পাওয়ার সুবিধাও থাকছে।
উল্লেখ্য, বিক্রয়োত্তর সেবা আরও দ্রুত ও স্বয়ংক্রিয় করতে ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ তৈরি করছে ওয়ালটন। এর মাধ্যমে গ্রাহকদের বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানটির নিজস্ব সার্ভারে সংরক্ষণ করা হয়। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সহজেই সেবা নেওয়া সম্ভব। এই কার্যক্রমে গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসাহিত করতেই ডিজিটাল ক্যাম্পেইনের আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি।
- বিষয় :
- ওয়ালটন