ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

দারাজ-ভিসা যাত্রার অভাবনীয় সাফল্য

দারাজ-ভিসা যাত্রার অভাবনীয় সাফল্য
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯ | ০০:৩৪

বাংলাদেশের গ্রাহকদের অনলাইন কেনাকাটা ও অনলাইন পেমেন্টের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে দারাজ এবং ভিসা পৃথিবীর বৃহত্তম সেল ১১.১১ ক্যাম্পেইনে একযোগে কাজ করেছে। 

ক্যাম্পেইনে বাংলাদেশে ইস্যুকৃত সকল ভিসা কার্ডধারিদের জন্য ছিল ১০% মূল্যছাড় যেটি গ্রাহকদের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছে, এর মাধ্যমে গ্রাহকরা অনলাইন পেমেন্ট করে বিভিন্ন ক্যাটাগরিতে পেয়েছে বিশাল মূল্যছাড়। 

সর্বোচ্চ লেনদেনকৃত ক্যাটাগরির মধ্যে ছিল - স্মার্টফোন,  এয়ার কন্ডিশনার,  ফ্যাশন, গ্রোসারি ও হেলথ অ্যান্ড বিউটি। 

১১.১১ ক্যাম্পেইনে দারাজের অন্যান্য ক্যাম্পেইনের তুলনায় ৪ গুণ বেশি কার্ড অন ফাইল (সিওএফ) লেনদেন হয়েছে।

কার্ড অন ফাইল (সিওএফ) এর ফলে দারাজ ওয়েবসাইটে ক্রেতারা তাদের ভিসা কার্ড ডিটেইলস নিরাপদে সংরক্ষণ করতে এবং নির্বিঘ্নে  ভবিষ্যতের লেনদেন করতে পারবেন। সিওএফ ক্যাম্পেইন চলাকালীন অনেক গ্রাহক এই সুবিধাগুলো ব্যবহার করেছিলেন।

দারাজ এবং ভিসা সম্মিলিতভাবে আগামী দিনে তাদের গ্রাহকদের জন্য সুরক্ষিত এবং ঝামেলা-মুক্ত অনলাইন শপিংয়ের অভিজ্ঞতা নিশ্চিত করতে চায়। তাদের যৌথ প্রচেষ্টার কারণে ভবিষ্যতে গ্রাহকরা অসংখ্য সুযোগ সুবিধা উপভোগ করবেন। সংবাদ বিজ্ঞপ্তি


আরও পড়ুন

×