ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

বাণিজ্য মেলায় ওয়ালটনের ধ্রুপদি প্যাভিলিয়ন

বাণিজ্য মেলায় ওয়ালটনের ধ্রুপদি প্যাভিলিয়ন
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০ | ০১:০৯ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ | ০৩:৩৪

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্যাভিলিয়ন নির্মাণে চমক দেখিয়েছে বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন। প্রথমবারের মতো একই ব্র্যান্ডের মুখোমুখি দুটি প্রিমিয়ার প্যাভিলিয়ন তৈরি করেছে ধ্রুপদি ইমেজ। মেলার সবচেয়ে বেশি উচ্চতার নান্দনিক ডিজাইনের দৃষ্টিনন্দন ওই প্যাভিলিয়ন দুটিতে সহস্রাধিক মডেলের ‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত পণ্য প্রদর্শন ও বিক্রি করছে ওয়ালটন। 

তিনতলা বিশিষ্ট ওয়ালটনের প্যাভিলিয়ন দুটির প্রতিটির আয়তন ৭ হাজার ৫০০ বর্গফুট করে। মেলার প্রধান ফটক থেকেই দর্শনার্থীদের চোখে পড়বে ২৬ এবং ২৯ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়ন। ১০০ ফুট চওড়া রাস্তার দুই পাশে মুখোমুখি প্যাভিলিয়ন দুটি দাঁড়িয়ে। 

ওয়ালটনের উভয় প্যাভিলিয়নের ডিজাইনে দেশীয় শিল্প ও ঐতিহ্যের সঙ্গে সবুজকে প্রাধান্য দেওয়া হয়েছে। মেলায় আগত বিপুল দর্শনার্থী চাপ বিবেচনায় এক্ষেত্রে মাটির বদলে ব্যবহার করা হয়েছে কাঠ। উভয় প্যাভিলিয়নের বিভিন্ন ফ্লোরে যাতায়াতের জন্য থাকছে সুপরিসর লিফট। ওয়ালটনের তৈরি এই লিফট মেলায় প্রদর্শন এবং বিক্রি করা হবে। পাশাপাশি ক্রেতা-দর্শনার্থীদের জন্য উভয় প্যাভিলিয়নে রয়েছে ৬ ফুট করে চওড়া সিঁড়ি।

উভয় প্যাভিলিয়নের বাইরে মুখোমুখি স্থাপন করা হয়েছে ১৬ বাই ১২ ফুটের দুটি বিশালাকার এলইডি টিভি। যেখানে ওয়ালটন পণ্যের অত্যাধুনিক উৎপাদন প্রক্রিয়া এবং কর্পোরেট ডকুমেন্টরি প্রদর্শিত হচ্ছে। 

মেলায় আসা ক্রেতা-দর্শনার্থীদের জন্য ওয়ালটনের প্যাভিলিয়নে রয়েছে দুটি সেলফি জোন। প্রয়োজনীয় তথ্য ও সেবা দিতে থাকছে হেল্প ডেক্স। বিদেশি ক্রেতা-দর্শনার্থীদের তথ্য ও সেবা দিতে রয়েছে আন্তর্জাতিক ব্যবসা ইউনিট (আইবিইউ) কর্নার। করপোরেট ক্লায়েন্টদের জন্য আছে করপোরেট কর্নার। অনলাইন ক্রেতাদের সেবা দেবে ই-প্লাজা ডেক্স।

২৬ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নের নিচতলায় প্রদর্শন করা হচ্ছে ওয়ালটন রেফ্রিজারেটর ও কম্প্রেসর। ২৯ নং প্রিমিয়ার প্যাভিলিয়নের নিচতলা সাজানো হয়েছে টেলিভিশন এবং ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স দিয়ে। দ্বিতীয় তলায় থাকছে মোবাইল ফোন, ল্যাপটপ-কম্পিউটার ইত্যাদি প্রযুক্তিপণ্যের সমাহার। 

বাণিজ্য মেলায় ওয়ালটন প্যাভিলিয়ন পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. হুমায়ূন কবীর বলেন, ওয়ালটন বাংলাদেশের শীর্ষ ব্র্যান্ড। এবার শীর্ষ গ্লোবাল ব্র্যান্ড হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×