চিঠিপত্র
প্রতীকী ছবি
--
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০ | ১৩:৫৬
আবাসন সংকট দূর করুন
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার মধ্যে অন্যতম একটি হলো শিক্ষার্থীদের আবাসন সংকট। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অধিকাংশ শিক্ষার্থী আসে প্রত্যন্ত অঞ্চল থেকে। যাদের পরিবার ঠিকমতো তাদের পড়াশোনার খরচ জোগান দিতে পারে না। সে ক্ষেত্রে তাদের আবাসন সুবিধা থাকলে খরচ কমে আসে। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে আবাসন সংকট প্রকট। মোট শিক্ষার্থীর ২০ শতাংশও আবাসন সুবিধা পান না। ফলে তাদের বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার ছাত্রাবাসগুলোতে উচ্চ ভাড়া দিয়ে থাকতে হয়। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, সংখ্যার দিক থেকে বিশ্ববিদ্যালয় না বাড়িয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনে উদ্যোগ নিন।
আবুজার গিফারী
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
- বিষয় :
- চিঠিপত্র
