ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তৌসিফ-পায়েলের ‘অবশেষে তুমি এলে’, বিশেষ চরিত্রে আবুল হায়াত

তৌসিফ-পায়েলের ‘অবশেষে তুমি এলে’, বিশেষ চরিত্রে আবুল হায়াত
×

তৌসিফ ও কেয়া পায়েল। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১৪:০৬

ফুল, প্রেম, স্বপ্ন আর পারিবারিক আবেগে নির্মিত হয়েছে নতুন নাটক ‘অবশেষে তুমি এলে’। নাটকটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। জাগো এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন সেলিম রেজা। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পারভেজ ইমাম।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, বৃহস্পতিবার থেকে নাটকটি দেখা যাচ্ছে জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। 

নাটকের গল্পে দেখা যাবে সালমান নামের এক স্বপ্নবাজ তরুণকে। বাবার রেখে যাওয়া ফুলের দোকান সামলালেও তার স্বপ্ন বাংলা নাটকের সুপারস্টার হওয়ার। ফুলের প্রতি রয়েছে তার আলাদা ভালোবাসা। একদিন অফিস থেকে ফেরার পথে এক তরুণী ফুল কিনতে আসে সালমানের দোকানে। প্রথম দেখাতেই মেয়েটির প্রেমে পড়ে যায় সে। এরপর প্রেম, অনুভূতি আর জীবনের নানা টানাপোড়েন ঘিরেই এগিয়ে যায় দুই তরুণ-তরুণীর গল্প।

নির্মাতা সেলিম রেজা জানান, রোমান্টিক ট্র্যাজেডি ও পারিবারিক আবহ মিলিয়ে নাটকটি নির্মাণ করা হয়েছে। দর্শকদের ভালো লাগবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তুটিয়া ইয়াসমিন পাপিয়া, ডিকন নূর, আশরাফুল আলম সোহাগ, নিজাম উদ্দিন তামুর এবং ফারুক আহমেদ। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে বরেণ্য অভিনেতা আবুল হায়াত-কে।

নাটকটিতে রয়েছে ‘ছুঁয়ে থাকো আমায়’ শিরোনামের একটি গানও। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত পরিচালনা করেছেন কাওসার খান। গানটিতে কণ্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা ও অবন্তি সিথি।

আরও পড়ুন

×