ছবিতে দেখুন সামান্থার সাদামাটা বিয়ে
সামান্থা রুথ প্রভু ও রাজ নিদিমোরু। ছবি: ইন্সটাগ্রাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫ | ১৬:৪৭ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ | ১৯:১৫
বছরখানেক ধরেই দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিধুমুরুর প্রেমের গুঞ্জন চলে আসছিল। আজ সোমবার বিবাহবন্ধনে অবদ্ধ হলেন তারা। খবরটি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন সামান্থা নিজেই। সেই সঙ্গে প্রকাশ করেছেন বিয়ের পাঁচটি ছবি।
আজ সকালে সামান্থা ও রাজের বিয়ে অনুষ্ঠানটি হয়েছে ইশা যোগা সেন্টারের লিং ভৈরবী মন্দিরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোট ৩০ জন অতিথি। ছবি: ইন্সটাগ্রাম
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সামান্থা ও রাজ একেবারেই ঘরোয়াভাবে বিয়ে সেরেছেন। তাদের বিয়েতে উপস্থিত ছিলেন মাত্র ৩০ জন অতিথি। মন্দিরের নিয়ম-অনুসারেই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। বিয়েতে লাল শাড়ি পরেছিলেন সামান্থা, যা মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ ও ঐতিহ্যবাহী রীতির সঙ্গে মিল রেখেই বেছে নেওয়া হয়েছিল। ছবি: ইন্সটাগ্রাম
রাজ ও ডিকে পরিচলিত ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ও ‘সিটাডেল: হানি বানি’তে অভিনয় করেন সামান্থা। নেটিজেনদের ধারণা, একসঙ্গে কাজ করতে গিয়েই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। ছবি: ইন্সটাগ্রাম
২০১৭ সালে গোয়ায় দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্থা। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। চার বছর পর গেল বছর শোভিতাকে বিয়ে করেন নাগা চৈতন্য। প্রক্তন স্বামীর বিয়ের পর দীর্ঘদিন মানসিক আবসাদে ভুগেছেন সামান্থা। এরপর চলতি বছরের শুরু থেকে রাজের সঙ্গে প্রেমের গুঞ্জন ওঠে। অতীত ভুলে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন সামান্থা। ছবি: ইন্সটাগ্রাম
এটি রাজেরও দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রী শ্যামলী সিনেদুনিয়ার মানুষ। সহকারী পরিচালক এবং ক্রিয়েটিভ কনসালট্যান্ট হিসেবে ‘রং দে বসন্তী’, ‘ওমকারা’, ‘এক নদীর গল্প’ নামে একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। ২০১৫ সালে শ্যামলীকে বিয়ে করেন রাজ। তবে ২০২২ সালে তাঁদের দাম্পত্যে চিঁড় ধরে। পরবর্তীতে আইনি বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। সেসময়েই সামান্থার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন রাজ নিদিমরু। ছবি: ইন্সটাগ্রাম
- বিষয় :
- সামান্থা রুথ প্রভু
- বলিউড