ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২১ বছরে সমকাল

প্রীতি সম্মিলনে এলেন তাঁরা

প্রীতি সম্মিলনে এলেন তাঁরা
×

২১ বছরে পদার্পণ উপলক্ষে শনিবার সমকাল প্রাঙ্গণে আসেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, অভিনেত্রী দিলারা জামান ও অভিনেতা মাহফুজ আহমেদ।

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫ | ১৯:০৯ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ | ১৯:৪৪

একুশে পা রাখল সমকাল। প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে ২১ বছরে পদার্পণ উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় সমকালের আঙিনায় আয়োজন করা হয় সুধীজনদের নিয়ে প্রীতি সম্মিলন। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে টাইমস মিডিয়া ভবনের নিচতলার সবুজ চত্বরে এ প্রীতি সম্মিলনে অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, কবি-সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অর্থনীতিবিদ, কূটনীতিক, ব্যবসায়ী ও করপোরেট ব্যক্তিত্ব, ক্রীড়াবিদ, গণমাধ্যমকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


দৈনিক সমকাল এর স্বপ্নদ্রষ্টা ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ এবং অভিনেত্রী দিলারা জামান। ছবি: সমকাল


সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেত্রী দিলারা জামান ও অভিনেতা মাহফুজ আহমেদ। ছবি: সমকাল


অভিনেত্রী দিলারা জামান ও অভিনেতা মাহফুজ আহমেদ। ছবি: সমকাল


দৈনিক সমকালকে শুভেচ্ছা জানাতে হাজির হন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। ছবি: সমকাল


সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সমকাল


সংগীতশিল্পী ফাহমিদা নবী ও আঁখি আলমগীর। ছবি: সমকাল


এসেছিলেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। ছবি: সমকাল


সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, ব্যবস্থাপনা সম্পাদক শরীফুল ইসলাম ও সংগীতশিল্পী মেহরীন মাহমুদ। ছবি: সমকাল


সংগীতশিল্পী আঁখি আলমগীর। ছবি: সমকাল


সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চিত্রনায়ক অনন্ত জলিল। ছবি: সমকাল


অনুষ্ঠানে এসেছিলেন সংগীতশিল্পী মেহরীন মাহমুদ। ছবি: সমকাল


নির্মাতা-নাট্যকার অরণ্য আনোয়ার। ছবি: সমকাল


 সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অভিনেত্রী রুনা খান। ছবি: সমকাল


অভিনেতা শাহেদ আলী। ছবি: সমকাল

আরও পড়ুন

×