ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অপারেশন সুন্দরবনের জন্য এক হলেন পার্থ-পান্থ ও বাপ্পা

অপারেশন সুন্দরবনের জন্য এক হলেন পার্থ-পান্থ ও বাপ্পা
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২ | ০২:২৪ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ০২:২৪

এমনটি দেখা যায়নি আগে। এই প্রথম পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, পান্থ কানাই একসঙ্গে সিনেমায় প্লে ব্যাক করলেন। 'অপারেশন সুন্দরবন' ছবির জন্যই গান গাইলেন তারা। রক্তের শেষ বিন্দু বাজি - এই শিরোনামে গানটি লিখেছেন গীতিকার শাহান কবন্ধ, সুর ও সংগীত করেছেন বাপ্পা মজুমদার। 

ছবিটির পরিচালক দীপংকর দীপন জানালেন, রক ঘরানার এই গানটি অপারেশন সুন্দরবন ছবির অ্যাকশন দৃশ্য গুলোর জন্য তৈরী করা হয়েছে। 

সম্প্রতি বাপ্পা মজুমদারের স্টুডিতে এই গানটি রেকর্ড করা হয়। গানটি নিয়ে মজুমদার বলেন, ‘ প্রথম বারের মত পার্থদা প্রথমবার কোন সিনেমার গানে প্লেব্যাক করলেন, সেই সাথে আমার, পার্থ দা এবং পান্থ কানাই এই কলাবরেশন এই প্রথম কোনো হলো। বিষয়টা আমার কাছে খুব ভাল লাগছে, আমি সম্মানিত বোধ করছি, আমি তাদের ধন্যবাদ দিতে চাই। এই কাজটা আমার কাছে বিশেষ একটা কিছু হয়ে থাকবে। আর একটা ধন্যবাদ দিতে চাই ছবির পরিচালক দীপন দাকেও । তার আগ্রহ ও গানের প্রতি ভালবাসা আমাকে মুগ্ধ করেছে। 

গানটি সম্পর্কে দীপংকর দীপন বলেন,‘ গানটি আমার খুব পছন্দ হয়েছে। আমি ছবিতে যে পাওয়ারে চিত্রায়ন করার চেষ্টা করেছে এই গানে তার প্রতিফলন আছে। বাপ্পাদা গানের মিউজিকটিও করেছেন খুব ভাল। পার্থ,বাপ্পা পান্থদার বেশ ভক্ত আমি ।  তাদের একসাথে একই গানে পেয়ে আমার ভীষন ভাল লাগছে। সবাইকে কোরবানীর ঈদে সিনেমা হলে এসে অপারেশন সুন্দরবন দেখার অনুরোধ করছি। 

র‌্যাব ওয়েলফেয়ার কোঅপারেটিভ সোসাইটি প্রযোজিত অপারেশন সুন্দরবন পরিচালনা করেছেন দীপংকর দীপন। ছবিটি মুক্তি পাবে আগামী কোরবানীর ঈদে।  অপারেশন সুন্দরবনে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ, সিয়াম আহমেদ, রোশান, নুসরাত ফারিয়া, দর্শনা বণিক, তাসকীন রহমান, মনোজ প্রামানিক, শতাব্দী ওয়াদুদ, রওনক হাসান, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ। সুন্দরবনে চিত্রায়িত এই সিনেমাটি জলদস্যু মুক্ত করতে র‌্যাবের অভিযান স্মরণে নির্মিত।

আরও পড়ুন

×