পাকিস্তানে শাহরুখ খানের বোনের মৃত্যু
বোন নুর জাহানের সঙ্গে শাহরুখ খান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ০৩:৩৬ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ | ০৪:০০
বলিউড সুপারস্টার শাহরুখ খানের বোন নুর জাহান মারা গেছেন। পাকিস্তানে থাকতেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। শাহরুখ খানের চাচাতো বোন ছিলেন তিনি।
পাকিস্তানের সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার সন্ধাবেলায় পাকিস্তানের পেশোয়ারে মারা যান তিনি। তার মৃত্যুর খবর পাকিস্তানি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নুর জাহানের আপন ভাই মনসুর আহমেদ।
সংবাদমাধ্যমকে মনসুর আহমেদ জানান, দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন নুর। অনেকদিন ধরে লড়াই চালালেও গতকাল ক্যানসারের কাছে হার মানেন তিনি।
জানা গেছে নুর জাহানের সঙ্গে শাহরুখের সঙ্গে সম্পর্ক বেশ মধুর ছিলো। ১৯৯৭ সালে প্রথমবার স্বামীর সঙ্গে ভারতে এসে মুম্বাইয়ে শাহরুখের বাড়ি মান্নাতেই উঠেছিলেন তিনি। রাজনৈতিক ভাবেও সক্রিয় ছিলেন নুর জাহান। তিনি পেশোয়ারের প্রাক্তন জেলা শাসক ছিলেন।
- বিষয় :
- শাহরুখ খান
- শারুখ খানের বোনের মৃত্যু
