সাবেক প্রেমিককে কাছে টেনে নিলেন জাহ্নবী!
সাবেক প্রেমিকের সঙ্গে জাহ্নবী কাপুর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ০৬:২৪ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ | ০৬:২৫
বলিউডের কিংবদন্তি চিত্রনায়িকা প্রয়াত শ্রীদেবী আর প্রযোজক বনি কাপুরের বড় মেয়ে জাহ্নবী কাপুর। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ছবি ‘ধড়াক’ দিয়ে বলিউডে সফলভাবে যাত্রা শুরু করেছেন জাহ্নবী কাপুর। লাইমলাইটে আসার পর অনেকের সঙ্গে জাহ্নবীর প্রেমের গুঞ্জন শোনা গেলেও এবার সাবেক প্রেমিককে কাছে টেনে নিয়ে আলোচনায় এসেছেন জাহ্নবী ।
বলিউড হাঙ্গামার প্রতিবেদন বলছে, বলিউডে অভিষেকের আগে জাহ্নবীর প্রেমিক হিসেবে অক্ষত রাজনের নাম শোনা যেত।
শোনা যায়, শ্রীদেবী-বনি কাপুরের সঙ্গে জাহ্নবী বিদেশে বেড়াতে গেলে কখনও কখনও সঙ্গী হতেন অক্ষর। এর আগে ঈশান খট্টরের সঙ্গে 'ধড়ক' খ্যাত এ তারকার সম্পর্কের কথা বলিউডে চাউর হয়েছিল। কিন্তু মঙ্গলবার জাহ্নবী তার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবিই সবার ধারণা ভেঙে দিয়েছে।
এ থেকে বোঝা যায়, মুম্বাইয়ের লোনাভালাতে অক্ষতের সঙ্গে তিনি ছুটি কাটাতে যান। নিজেদের একটি ঘনিষ্ঠ ছবিও পোস্ট করেছেন জাহ্নবী। এ থেকে অনেকের মন্তব্য তবে কি ফের পুরনো প্রেম জোড়া লাগলো।
জাহ্নবীর হাতে রয়েছে এখন 'দোস্তানা টু' ছবিটি। এতে তার বিপরীতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে।
- বিষয় :
- জাহ্নবী কাপুর
- বিনোদন
- বলিউড
