মুক্তির আগেই শুভর ছবির আন্তর্জাতিক বুকিং শুরু
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০ | ০১:৪৩
দৃশ্যধারণ শেষ হতে না হতেই আরিফিন শুভ অভিনীত পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা 'মিশন এক্সট্রিম'- এর বুকিং কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্য মাধ্যমে বাংলাদেশের আগেই আন্তর্জাতিক বাজারে সিনেমাটির যাত্রা শুরুর হলো। গত ২৯ জানুয়ারি অস্ট্রেলিয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বঙ্গজ ফিল্মসের সঙ্গে 'মিশন এক্সট্রিম' ছবির প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশনের একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী বঙ্গজ ফিল্মস অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে ছবিটির ডিস্ট্রিবিউশন করবে। জানা গেছে, আসছে ঈদুল ফিতরে ছবিটি মুক্তির দুই সপ্তাহ পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি পাবে।
ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার। এর আগে বেশ ডামাঢোল পিটিয়ে মিশন এক্সট্রিমের প্রথম পোস্টার প্রকাশ করা হয়। তখনই জানানো হয় ছবিটি ঈদুল ফিতরে মুক্তি দেয়া হবে। প্রথম পোস্টারেই অ্যাকশন থ্রিলারের মারমুখী এক শুভকে দেখেছেন দর্শক।
ছবির পরিচালক, প্রযোজক ও কাহিনিকার সানী সানোয়ার বলেন, "বঙ্গজ ফিল্মস এর আগে আমাদের 'ঢাকা অ্যাটাক' ডিস্ট্রিবিউশন করেছে। তাই নতুন সিনেমাতেও তাদের দায়িত্ব দেওয়া হলো। আরও কয়েকটি দেশে ছবিটি মুক্তির ব্যাপারে আলোচনা চলছে। আশা করছি, খুব অল্প সময়ের মধ্যেই বিশ্বব্যাপী ছবিটি মুক্তির তালিকা চূড়ান্ত করতে পারব।"
'মিশন এক্সট্রিম' ছবিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন মিস ওয়ার্ল্ড সুন্দরী ঐশী ও সাদিয়া নাবিলা। আরও অভিনয় করেছন তাসকিন আহমেদ, শতাব্দী ওয়াদুদ, হাসান ইমাম প্রমুখ
- বিষয় :
- মিশন এক্সট্রিম
- আরিফিন শুভ
