ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফাঁকা মাঠে আমিরের গোল!

ফাঁকা মাঠে আমিরের গোল!
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০ | ০৫:০১

বলিউডের অন্যতম প্রভাবশালী তারকা অভিনেতা আমির খান। নিখুঁত অভিনয় উপহার দিয়ে জয় করে নিয়েছেন অগণিত ভক্ত ও দর্শকের হূদয়।

বলিউডে 'মিস্টার পারফেকশনিস্ট' খ্যাত আমির খান এই মহূর্তে তার আগামী ছবি 'লাল সিং চাড্ডা' নিয়ে ব্যস্ত। হলিউডের কালজয়ী ছবি 'ফরেস্ট গাম্প' দ্বারা অনুপ্রাণিত হয়ে ছবিটির কাহিনি ও চিত্রনাট্য তৈরি হচ্ছে। এতে আমির খানের নায়িকা হিসেবে দেখা যাবে কারিনা কাপুর খানকে। 

এ বছরের বড়দিনে মুক্তি পাচ্ছে তার একমাত্র ছবি 'লাল সিং চাড্ডা'। সম্প্রতি আমির খান এক টুইট বার্তায় ভক্তদের উদ্দেশে  এই সুখবর দেন। এতে করে যারপনাই খুশি আমির খান। খুশি হওয়ার তো বিষয় বটে; কারণ একই দিনে মুক্তি পাবার কথা ছিল অক্ষয় অভিনীত সাজিদ নাদিয়াদওয়ালার আগামী ছবি 'বচ্চন পাণ্ডে।' 

ভারতীয় সংবাদমাধ্যম এইসময়ের প্রতিবেদন বলছে, একই দিনে দুটি ছবি মুক্তি পেলে দুজনের জন্য অস্বস্তিকর হত। এ কথা বিবেচনা আমির খানের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে 'বচ্চন পাণ্ডের' ছবি মুক্তির দিন পিছিয়ে নেওয়া হয়। বন্ধুত্বের এই হাত তার দিকে বাড়িয়ে দেওয়ার তাদের প্রতি আমিরের কৃতজ্ঞতার জানানোর পাশাপাশি তাদের ছবিকেও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। 

অতুল কুলকর্নীর চিত্রনাট্যে তৈরি এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অদ্বৈত চন্দন।


আরও পড়ুন

×