ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মুম্বাইয়ের রাস্তায় বাইক নিয়ে ছুটছেন সোনাক্ষী

মুম্বাইয়ের রাস্তায় বাইক নিয়ে ছুটছেন সোনাক্ষী
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০ | ০৫:৫৩

এবার মুম্বাইয়ের রাস্তায় 'দাবাং' কন্যা সোনাক্ষী সিনহার মোটরসাইকেল চালিয়ে আলোচনায় এসেছেন। সম্প্রতি কারিনার চ্যাট শোতে যাওয়ার সময় নিজের ব্যাক্তিগত গাড়িতে নয়, বরং লাল রংয়ের একটি মোটরসাইকেল বেছে নেন তিনি। 

টাইমস অফ ইন্ডিয়া জানায়, মাথায় হেলমেট, বুলেট নিয়ে মুম্বাইয়ের রাস্তায় নেমে পড়েন সোনাক্ষী। তার বাইক চালানোর দৃশ্য ক্যামেরাবন্দি করার জন্য পাপারাজ্জিরা তাকে ঘিরে ফেলে। ওই সময় সোনাক্ষী পাপারাজ্জিদের অনুরোধ করেন তার সামনে থেকে সরে যাওয়ার।

একপর্যায়ে কেউ একজন সোনাক্ষীর বাইক চালানোর দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এরপর তা দ্রুত ভাইরাল হয়। 

সম্প্রতি দাবাং থ্রিতে সালমান খানের সঙ্গে পর্দা ভাগ করেন সোনাক্ষী সিনহা। ছবিটি বক্স অফিসে সেভাবে সাফল্য না পেলেও, তার অভিনয়ে দর্শক যে আপ্লুত, তা বেশ স্পষ্ট।

আরও পড়ুন

×