তাহসানকে ভালোবেসে ৭ হাজার ২০০ ছবি আঁকলেন ভক্ত!
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:০৭ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:১৭
ভক্তাদের কাছে তারকা মানেই বিশাল কিছু। যাকে ধরা যায়না। ছুঁয়া যায়না। কেবল স্বপ্ন আর কল্পনার রাজ্যে তাকে নিয়ে রচিত হয় নতুন স্বপ্নের বুনন। এই ভক্তদের মাঝেও কিছু কিছু পাগল ভক্ত থাকে তারকাদের। যারা পছন্দের তারকাকে নিয়ে চমকপদ কিছু করে ফেলেন। যা প্রায় হুলস্থুল কাণ্ড।
এবার জনপ্রিয় কণ্ঠশিল্পী, অভিনেতা তাহসানের এক পাগল ভক্তের খোঁজ মিললো। নাম রাকিব সান। ঢাকার কামরাঙ্গীর চরে তার পৈতৃক বাড়ি হলেও জন্ম জার্মানিতে। সেখানেই থাকছেন। এই ভক্তই গত এক বছরে নিজে হাতে তাহসানের ৭ হাজার ২০০টি ছবি একেঁছেন বলে জানালেন। সে ছবি প্রকাশও করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
রাকিব সান বলেন, গত এক বছরে তাহসানের ৭ হাজার ২০০টি ছবি এঁকেছি। ‘অভিমান আমার’ অ্যালবামের পোস্টার এঁকে ফেসবুকে পোস্ট করার পর তাহসান ভাই কারো মাধ্যমে দেখতে পান। এরপর নিজের ফেসবুক পেজেও শেয়ার করেন, যা আমাকে উৎসাহ জোগায়।
তিনি জানান, একটি ছবি আঁকতে তার ১০ থেকে ২০ মিনিট লাগে। এমন দিন গেছে, ৫০টি ছবি এঁকেছেন।
রাকিব সানকে বলেন, তাহসানের কয়েকজন ভক্তও আমার কাছ থেকে তার ছবি নিয়েছেন। দু-একজন প্রশ্ন তুলেছিলেন ছবিগুলো আমার আঁকা, নাকি গ্রাফিকসে কাজ করা! তখন ছবি আঁকার ভিডিও দিলে তারা বিশ্বাস করেন, অবাক হন!
রাকিব সানকে ২০০৪ সাল থেকে তাহসানের গান শুনেন। তারা বাবা দেশ থেকে গানের সিডি ও সিডি প্লেয়ার নিয়ে যেতেন। তার নতুন কোনো গান প্রকাশিত হলে সংগ্রহ করে সারা দিন শুনেন তিনি।
বর্তমানে রাকিব সানকে এক মাস ধরে ক্যানভাসের ওপর পাথর দিয়ে তাহসানের ছবি আঁকছেন। এ ছাড়া ২২০টি ছবির একটি অ্যালবাম করছেন। এগুলো তাহসানের হাতে তুলে দিতে চান তিনি।
