ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

পিলু খান ও সামিনার ভালোবাসার গান

পিলু খান ও সামিনার ভালোবাসার গান
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:২৫

আন্তর্জাতিক ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ হয়েছে জনপ্রিয় সুরকার পিলু খান ও  কণ্ঠশিল্পী সামিনা চৌধুরীর গাওয়া ভালোবাসার গান 'এসো হে বন্ধু'। বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে ১২ ফেব্রুয়ারি উন্মুক্ত করা হয়েছে গানটির ভিডিওচিত্র।

'এসো হে বন্ধু এসো হে, আমার ফুল কাননে/আমি গাঁথিবো মালা যতনে তোমার জন্যে'- এমন কথার গানটি লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গী। পিলু খানের সুরে এতে সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। ভিডিও তৈরি করেছে বাংলাঢোল টিম।

‘সময় যেনো কাটে না’, ‘আজ যে শিশু’, ‘হে বাংলাদেশ তোমার বয়স হলো কত’সহ বিভিন্ন শিল্পীর গাওয়া এমন অনেক গানেই সুর দিয়েছেন পিলু খান। দীর্ঘ চার দশকেরও বেশি সংগীত জীবনে  একটিই একক অ্যালবাম তার। ‘তোমরা ভালো আছো তো?’ অ্যালবামেরই গান 'এসো হে বন্ধু'। 

আরও পড়ুন

×