ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

সিনেমার বয়কট নিয়ে মুখ খুললেন স্বরা

সিনেমার বয়কট নিয়ে মুখ খুললেন স্বরা
×

আনন্দ প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০

সম্প্রতি মুক্তি পাওয়া বেশ কয়েকটি বলিউড সিনেমা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা বয়কট ট্রেন্ড নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী স্বরা ভাস্কর। আসছে ১৬ সেপ্টেম্বর মুক্তি পাবে স্বরা অভিনীত 'জাহা চার ইয়ার'। এই ছবির প্রচারে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বয়কট বিতর্ক নিয়ে মুখ খুললেন তিনি। তাঁর ভাষ্যে, 'এই বয়কট ট্রেন্ডের মধ্য দিয়ে কিছু সংখ্যক মানুষ অর্থ উপার্জন করছে। তাই দিন দিন এই বয়কট জনপ্রিয় হচ্ছে।'

গত মাসে মুক্তি পাওয়া আমির খানের 'লাল সিং চাড্ডা' ছবির প্রসঙ্গ তুলে স্বরা বলেন, "বয়কট ট্রেন্ড বলিউড সিনেমার ওপর কখনও পড়ে না। ছবির গুণগত মান নির্ভর করে গল্পের ওপর। এর আগে আলিয়া অভিনীত 'গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি' নিয়েও বয়কটের ডাক উঠেছিল। তবে ছবিটা প্রচুর মানুষ দেখেছে। আমার মনে হয়, যারা বলিউউকে ভালোবাসে না, তারাই ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার জন্য এই ট্রেন্ড শুরু করেছে।'

অন্যদিকে বলিউডের ছবির ব্যবসা খারাপ হওয়া নিয়ে মুখ খুলেছেন অক্ষয় কুমার। সম্প্রতি মুম্বাইয়ে মুক্তি পাওয়া 'কাঠপুতলি' ছবির প্রচারে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অক্ষয় জানালেন, নিজের ছবি না চলার জন্য পুরোটাই দায়ী তিনি। অক্ষয়ের কথায়, 'হিন্দি ছবি চলছে না- এই দোষ আমার এবং বলিউডের সঙ্গে যুক্ত সবার। দর্শকদের কোনো দোষ নেই। সময় এসেছে নিজেকে পরিবর্তন করার।'

আরও পড়ুন

×