করোনাকে জয় বাঘি থ্রি'র
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২০ | ০৫:২৪ | আপডেট: ০৭ মার্চ ২০২০ | ০৫:৩৬
প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে বলিউডও। তবে করোনাকে জয় করে মুক্তির প্রথম দিনেই বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে 'বাঘি থ্রি'।
ভারতের সংবাদমাধ্যমের খবর, সাজিদ নাদিয়াদওয়ালা পরিচালিত টাইগার শ্রফ, শ্রদ্ধা কাপুর এবং রীতেশ দেশমুখ অভিনীত 'বাঘি থ্রি' শুক্রবার মুক্তি পেয়েছে। এর অ্যাডভান্স বুকিং-এর অংক দেখে অনুমান করা হয়েছিল প্রথম দিন ভালোই ব্যবসা করবে। হয়েছেও ঠিক তাই।
প্রথম দিনই বক্স অফিসে বাজিমাত করল ছবিটি। করোনাভাইরাসের আতঙ্ককে বুড়ো আঙুল দেখিয়ে প্রথম দিনেই মোট ছবিটি ব্যবসা করেছে ১৭ কোটি ৫০ লাখ রুপি।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এক টুইট বার্তায় এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২০ সালে এখনও পর্যন্ত মুক্তি পাওয়া সব ছবির মধ্যে প্রথম দিনের ব্যবসার নিরিখে এগিয়ে থাকল 'বাঘি থ্রি'।
এদিকে বক্স অফিস ইন্ডিয়ার রিপোর্ট বলছে, ৫ কোটি ৫০ লাখের অ্যাডভান্স বুকিং পেয়েছে এই ছবি। এর আগে তানাজী ছবিটির অ্যাডভান্স বুকিংয়ের অংক ছিল ৫ কোটি ১৮ লাখ রুপি। তবে করোনাভাইরাস আতঙ্কের জন্যে প্রায় ৩০ থেকে ৫০ শতাংশ কম অ্যাডভান্স বুকিং হয়েছে বলেই জানানো হয়েছে রিপোর্টে।
- বিষয় :
- বাঘি থ্রি
- করোনাভাইরাস
- বলিউড
