ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

আবারও হাসপাতালে ডিপজল

আবারও হাসপাতালে ডিপজল
×

মনোয়ার হোসেন ডিপজল

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২০ | ০১:৩৪

অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল হাসপাতালে ভর্তি হয়েছেন। ঠান্ডা জনিত সমস্যার কারণে শনিবার রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সমকালকে নিশ্চিত করেছেন ডিপজল কন্যা ওলিজা মনোয়ার।

ওলিজা বলেন, বাবা বেশ কয়েক দিন ধরে  ঠান্ডায় ভুগছেন। তার বুকে কফ জমেছে। এজন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই বাবার জন্য দোয়া করবেন। 

এদিকে ডিপজলের অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে যান অভিনেতা ও সাংসাদ ফারুক ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তারাও দেশবাসীর কাছে ডিপজলের জন্য দোয়া চেয়েছেন। 

এর আগে ২০১৭ সালের হার্টের সমস্যার কারণে দীর্ঘদিন সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা করাতে হয়েছে ডিপজলকে। সে সময় তার হার্টে রিং পরিয়ে দেন সিঙ্গাপুরের চিকিৎসকরা। তারপর থেকে বেশ সুস্থই ছিলেন একাধারে অভিনেতা, পরিচালক, প্রযোজক ও ব্যবসায়ী ডিপজল।

কাজের ক্ষেত্রে বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে ডিপজল অভিনীত ‘সৌভাগ্য’ নামের একটি ছবি। এ ছবির প্রযোজকও ডিপজল। এখানে তার বিপরীতে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন চিত্রনায়িকা মৌসুমী। ছবিটির পরিচালক এফআই মানিক। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কাজী মারুফ, তমা মির্জা, আনোয়ারা ও সাদেক বাচ্চু।

আরও পড়ুন

×