ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

অধিকারের কথা বললেন তারাও

অধিকারের কথা বললেন তারাও
×

জয়া আহসান, তিশা, নুসরাত ফারিয়া ও পূজা চেরি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২০ | ০৩:৫২ | আপডেট: ০৮ মার্চ ২০২০ | ০৭:০০

আন্তর্জাতিক নারী দিবস আজ। দিনটিকে বিশ্বের প্রতিটি নারীর জন্য একটি বিশেষ দিন হিসেবে মনে করা হয়ে থাকে। বিশেষ দিনে বাংলাদেশের শোবেজ জগতের নারী তারকাদের কথায় নারী অধিকারের কথাই উঠে এলো। সেই সঙ্গে তারা জানালেন নারী-পুরুষে ভেদাবেধ নয়। পৃথিবী সবার জন্য সুন্দর হয়ে উঠুক। যার যার প্রাপ্য অধিকার, সম্মান নিয়ে বেচে থাক।

নারী দিবসে মাকে ধন্যবাদ জানালেন জয়া

যার জন্য আমি আজ এখানে আছি, সেই বিশেষ মানুষটি আমার মা। তার দ্বারা প্রদর্শিত পথই আজ আমার স্বপ্নপূরণে সাহায্য করেছে। আমার নারী জনম আলোকিত করে দিয়েছে। এই বিশেষ দিনে, আমার জীবনে মায়ের অবদানের কথা বর্ণনা করতে আমার কাছে যথেষ্ট শব্দ নেই। সবকিছুর জন্য তোমায় ধন্যবাদ মা।

নারী অধিকার প্রতিষ্ঠা হয়নি এখনও: তিশা

অনেক ক্ষেত্রেই নারী অধিকার এখন ইতিবাচক হয়ে এসেছে। এসব ভাবনা অনেকটা এগিয়ে গেলেও এখনো আমাদের সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠা হয়নি। এটা ঠিক যে অধিকার কেউ কাউকে দেয় না। তবে অধিকার আদায় করার জন্য সামাজিকভাবে একটা সুস্থ চিত্র দাঁড় করানো দরকার। আমার মনে হয় এই কারণেই নারী দিবস অনেক বেশি গুরুত্বপূর্ণ।

প্রতিটি দিনই হোক নারীকে সম্মান জানানোর: নুসরাত ফারিয়া

নারীর অধিকার নিয়ে কি এই একটি দিনই চিন্তা করবো? বছরের এই একটি দিন শুধু নারীদের সম্মান জানানো হবে আর বাকি দিনগুলোতে তারা অবহেলিত থাকবে; এমন হলে এই দিবসের কোনো প্রয়োজন নেই। অনেক ক্ষেত্রেই নারী অধিকার এখন ইতিবাচক হয়ে এসেছে। এসব ভাবনা অনেকটা এগিয়ে গেলেও এখনও আমাদের সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠা হয়নি।

নারী স্বাধীনতা এখন আগের চেয়ে বেশি: পূজা

নারী স্বাধীনতা এখন আগের চেয়ে বেশি। এখন নারীরা নানা ধরণের কাজ করে এগিয়ে যাচ্ছে। তব এখনও অনেক কিছুই নারীদের জন্য নিরাপদ নয়। যেমন মেয়েরা এখনও রাত করে ঘরে ফিরলে বাবা-মা বকা দেন। ছেলেদের ক্ষেত্রে এতোটা দেখা যায় না। তবে সবশেষে বলতে চাই ছেলেমেয়ে সবাই যে যার দিন থেকে স্পেশাল। তাই লোক দেখানো দিবস না হয়ে এটা সঠিকভাবে মূল্যায়ণ করা উচিত।


আরও পড়ুন

×