ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

করোনা প্রতিরোধে ৫ মিলিয়ন ডলার দান করলেন রিয়ান্না

করোনা প্রতিরোধে ৫ মিলিয়ন ডলার দান করলেন রিয়ান্না
×

ফাইল ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২০ | ০৭:০৬

বিশ্বব্যাপী ভয়াবহ আকার ধারণ করেছে করোনাভাইরাস। এ পরিস্থিতি মোকাবিলায় অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।

এবার করোনাভাইরাস প্রতিরোধে ৫ মিলিয়ন মার্কিন ডলার সাহায্যের ঘোষণা দিয়েছে পপ তারকা রিয়ান্নার দাতব্য সংস্থা ক্লারা লিওনেল ফাউন্ডেশন।

সংস্থাটির ওয়েবসাইটে জানানো হয়েছে, ডিরেক্ট রিলিফ, ফিডিং আমেরিকা, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে কভিড-১৯ এর আক্রান্ত পরিবারগুলো এই অর্থ পাবে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, ক্যারিবিয়ান ও আফ্রিকা অঞ্চলে করোনা মোকাবিলায় প্রয়োজনীয় যন্ত্রপাতি, স্বাস্থ্য প্রশিক্ষণ, খাদ্য ব্যাংক, ইনটেনসিভ কেয়ার ইউনিট, ভ্যাকসিন তৈরি ও অন্যান্য থেরাপির কাজে এ অর্থ ব্যয় হবে।

২০১২ সালে তার নানা-নানি লিওনেল ব্রাফেট ও ক্লারার নামানুসারে এই দাতব্য সংস্থার নামকরণ করেন রিয়ান্না। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, 'আমরা জানি কভিড-১৯ প্রতিরোধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে সব সময় প্রস্তুত থাকা। এই মহামারিতে যেসব সম্প্রদায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের সুরক্ষার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই।'

এর আগে হলিউড দম্পতি রায়ান রেনল্ডস এবং ব্লেক লাইভলি আমেরিকান ফুডব্যাংকে এক মিলিয়ন ডলার দান করেছিলেন। করোনা ভাইরাসে সোমবার পর্যন্ত সারা পৃথিবীতে মারা গেছে ১৪ হাজার ৬৪১ জন। আর আক্রান্ত হয়েছে ৩ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ। বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।

আরও পড়ুন

×