শুটিং শিডিউল নিয়ে হতাশ এই নায়িকা
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১০ জুলাই ২০২৩ | ০৮:২৬
অপূর্ব রানার পরিচালনায় ‘দ্য রাইটার’ সিনেমার একটি গানের দৃশ্যধারণের কথা ছিল কাপ্তাইয়ে। কিন্তু বৃষ্টি বাগড়ায় কয়েকবার পিছিয়েছে শুটিংয়ের তারিখ। বিষয়টি নিয়ে হতাশ অধরা খান। এ সিনেমায় তাঁর বিপরীতে দেখা যাবে আদর আজাদকে।
অধরা বলেন, ‘দ্য রাইটার’ সিনেমার ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। এরই মধ্যে একটি গানের শুটিং হওয়ার কথা ছিল কাপ্তাইয়ে। ভাবছিলাম, ঈদের পর কাজ শুরু করব। কিন্তু তা হচ্ছে না। বৃষ্টির কারণে তিন দফা তারিখ পরিবর্তন হয়েছে। এ নিয়ে ভীষণ মন খারাপ। বৃষ্টি কমলে হয়তো এর দৃশ্যধারণ হবে।'
একজন লেখকের জীবন নিয়ে এর গল্প। এতে অধরার চরিত্র এক লেখকের স্ত্রীর।