ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সুস্মিতার সঙ্গে বিচ্ছেদ জীবনের শ্রেষ্ঠ ঘটনা: রণদীপ

সুস্মিতার সঙ্গে বিচ্ছেদ জীবনের শ্রেষ্ঠ ঘটনা: রণদীপ
×

সুস্মিতা সেন ও রণদীপ হুডা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩ | ০৬:২৩ | আপডেট: ২২ আগস্ট ২০২৩ | ০৬:২৪

বলিউড অবিনেত্রীর  সুস্মিতা সেন। জীবনে প্রেম এসেছে কিন্তু কারও সঙ্গেই সংসারের বাঁধনে জড়াননি। বিক্রম ভাট থেকে রণদীপ হুডা কিংবা হাল আমলের ললিত মোদী- অনেকের সঙ্গেই নাম জড়িয়েছিল তার। তবু তিনি একা। একটা সময় রণদীপ হুডার সঙ্গে বেশ কয়েক বছর সম্পর্কে ছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। কিন্তু তা বেশি দিন স্থায়ী হয়নি।

অবশেষে সুস্মিতার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়া প্রসঙ্গে মুখ খুললেন রণদীপ হুডা। বললেন, সেটাই নাকি তার জীবনের শ্রেষ্ট ঘটনা।

ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি কোনও মিস ইউনিভার্সের সঙ্গে সম্পর্কে ছিলাম না। কখনও সম্পর্কে জয়ের অনুভূতি পাইনি। সুস্মিতার কথায় একবার আমি একটি থিয়েটার রিহার্সাল মিস করেছিলাম। কারণ, সুস্মিতা চায়নি আমি যাই। নিজের মূল্যবোধের বিরুদ্ধে গিয়ে এই কাজটা করেছিলাম।’


রণদীপ হুডার কথায়, সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্ক থাকাকালীন খ্যাতির স্বাদ পাই। যদিও সেই সময় আমি তারকা ছিলাম না। আমার জীবনের অনেকটা সময় দিয়েছিলাম। তবে ওই সম্পর্কে বিচ্ছেদেই জীবনে কিছু করার ইচ্ছাশক্তি জুগিয়েছিল। তাই ওই বিচ্ছেদটাই ছিল আমার জীবনের সেরা ঘটনা।

কিন্তু কেন দু’জনের সম্পর্কে ভাঙন ধরে? সেই কারণ নিয়ে কখনও মুখ খোলেননি রণদীপ-সুস্মিতার কেউই।

আরও পড়ুন

×