ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

করোনায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে গানবাংলা দিলো ৫০ লাখ

করোনায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে গানবাংলা দিলো ৫০ লাখ
×

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে অর্থ সহায়তা দিচ্ছেন তাপস ও ফারজানা মুন্নী।

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০১:৩২ | আপডেট: ১৬ এপ্রিল ২০২০ | ০১:৫৫

মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলে ৫০ লক্ষ টাকার অনুদান সহযোগিতা প্রদান করেছে দেশের একমাত্র সংগীতভিত্তিক টেলিভিশন চ্যানেল গানবাংলা ও  ইভেন্ট প্রতিষ্ঠান ওয়ান মোর জিরো কমুনিকেশন্সের চেয়ারপারসন ফারজানা মুন্নি ও প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস।

গত ১৫ এপ্রিল সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে প্রতিষ্ঠান দুটির চেয়ারপার্সন ফারজানা মুন্নি ও প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস অনুদানের চেক হস্তান্তর করেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তার কার্যালয়ে অনুদান গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন ফারজানা মুন্নি। অন্যদিকে, বিপদকালীন সময়ে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব ও সর্বশেষ বৈশাখী ভাষণে দেশবাসীকে যে সাহস ও শক্তি জুগিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাপস।

করোনা ভাইরাস  বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও ক্রমাগত বিস্তার করছে ভাইরাসটি। দেশে এখন স্থবির অবস্থা চলছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সহায়তা  প্রসঙ্গে তাপস বলেন, “সংস্কৃতিকর্মীদের যে কোন সমস্যা-সংকটে সবসময় পাশে থেকেছেন প্রধানমন্ত্রী। এমন দুর্যোগে দেশের সকল মানুষের পাশে থাকতে গানবাংলা পরিবারের এ ক্ষুদ্রতম অনুদান গ্রহণ করায় আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা মনে করছি এ অংশগ্রহণ দেশের সকল সংস্কৃতিকর্মী ও গণমাধ্যমের প্রতিনিধিত্ব করছে। করোনা যুদ্ধে বাংলাদেশের বিজয় নিশ্চিত করতে যে কোন প্রয়োজনে, আপনার যে কোন নির্দেশে আমরা নিজেদের সর্বস্ব দিতে প্রস্তুত আছি।”

সবশেষে, দেশের চলমান দুর্যোগময় পরিস্থিতিতে গানবাংলা এবং ওয়ান মোর জিরো কমুনিকেশন্সের এমন সহযোগিতার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আরও পড়ুন

×