ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

আনন্দের কথায় রাফাতের 'ঘুমিয়ে আছে পৃথিবী'

আনন্দের কথায় রাফাতের 'ঘুমিয়ে আছে পৃথিবী'
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২০ | ০২:০৮ | আপডেট: ০৫ মে ২০২০ | ০৫:৪০

এক করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্বই স্থবির হয়ে আছে।  প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। করোনায়  ইতিমধ্যে মৃত্যু দুই লাখ ছাড়িয়েছে। এই প্রেক্ষাপট নিয়ে গীতিকবি তারেক আনন্দ লিখেছেন নতুন গান। গানের শিরোনাম ‘ঘুমিয়ে আছে পৃথিবী’।

করোনা কেড়ে নিল লাখ লাখ প্রাণ/ ঘুমিয়ে আছে পৃথিবী নীরব সুনসান- এমন কথার গানটির সুফী গায়ক রাফাত নিজেই সুর, সংগীতায়োজনসহ কণ্ঠ দিয়েছেন। গানটি প্রসঙ্গে রাফাত ও তারেক আনন্দ বলেন 'নিজেদের তাগিদেই গানটি প্রকাশ করেছি। করোনাকালের চিত্রই উঠে এসেছে গানে।'

রাফাতের ইউটিউব চ্যানেলে ৩০ এপ্রিল মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশ হয়।

আরও পড়ুন

×