ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

‘দাগ’ দেখলে সহায়তা পাবেন অসচ্ছল মানুষরা

‘দাগ’ দেখলে সহায়তা পাবেন অসচ্ছল মানুষরা
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২০ | ০০:২৬ | আপডেট: ০২ মে ২০২০ | ০০:৩৩

করোনা ভাইরাসের জন্য স্থবির হয়ে আছে পুরো বিশ্ব। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অসহায়, দুস্থ ও দিনমজুরদের সাহায্যার্থে তহবিল গঠনে স্বতন্ত্র ধারার সিনেমা নির্মাতারা ‘ফিল্ম ফর হিউম্যানিটি’ শিরোনামের একটি উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে অনলাইনে চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে তহবিল সংগ্রহ করা হচ্ছে। এ উদ্যোগের অংশ হিসেবে অন্তর্জালে মুক্তি পেয়েছে  স্বল্পদৈর্ঘ্য ছবি ‘দাগ’।  ছবিটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত।

আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ভিমিয়োতে গত ১ মে থেকে দেখা যাচ্ছে ছবিটি। এতে অন-ডিমান্ড-রেন্টাল সিস্টেমে পৃথিবীর যেকোনও প্রান্ত থেকে এটি দেখা যাবে। এর মূল্য দিতে হবে মাত্র ১ ডলার। 

এর আগে  ২০১৭ সালের মে মাসে ৭০তম কান চলচ্চিত্র উৎসবের শর্টফিল্ম কর্নারে অংশ নেয়  জসীম আহমেদ পরিচালিত ‘দাগ’। এতোদিন ছবিটি কিছু কিছু দেশে উন্মুক্ত থাকলেও এবার বিশ্বের সবার জন্যই উন্মুক্ত।  

ছবিটি প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের পেপল অ্যাকাউন্টে যুক্ত হবে। তাদের অ্যাকাউন্ট ভিমিয়ো পেজের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে ছবিটির পরিচালক জসীম আহমেদ বলেন, “ব্রিটিশ পরিবেশনা সংস্থা শর্টস ইন্টারন্যাশনাল যখন ছবিটি আমেরিকা ও ইউরোপে মুক্তি দিলো তখন অনেকেই জানতে চেয়েছিলেন, দেশের মানুষ ‘দাগ’ কখন আর কীভাবে দেখতে পারবে? সেন্সর জটিলতায় পড়ে সেই প্রশ্নের উত্তর দিতে পারিনি।”

যুক্তরাজ্যভিত্তিক শর্টস ইন্টারন্যাশনালের স্বল্পদৈর্ঘ্য ছবির বিশেষায়িত টিভি চ্যানেল শর্টস টিভির মাধ্যমে উত্তর আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের দর্শকরা গত তিন বছর ধরে দেখেছে ‘দাগ’। পশ্চিমা বিশ্বে ব্যাপক আলোচিত ব্রিটিশ পরিবেশনা প্রতিষ্ঠানটি অস্কার মনোনীত স্বল্পদৈর্ঘ্য ছবি প্রদর্শন করে থাকে। কানের শর্টফিল্ম কর্নার থেকেই ‘দাগ’-এর টেলিভিশন লাইসেন্স নেয় শর্টস ইন্টারন্যাশনাল।

শর্টস টিভিতে সম্প্রচার ছাড়াও জসীম আহমেদের ছবিটি তিনটি থিয়েটার, টেলিভিশন, উড়োজাহাজ, মোবাইল ফোন, ভিডিও অন ডিমান্ড (ভিওডি) ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয়।

এই লিংকে গিয়ে দেখা যাবে ‘দাগ’ ছবিটি: https://vimeo.com/ondemand/daag?fbclid=IwAR1MCvysVq2zJzYZKOpn5EI5yT5xoUnG89XaVkx8XbD6x0j6Rca36g7QzUI

আরও পড়ুন

×