ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

রোজায় আসিফ,শুভ ও ইমরানের ইসলামিক গান

রোজায় আসিফ,শুভ ও ইমরানের ইসলামিক গান
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২০ | ০৩:২১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

চলছে পবিত্র রমজা মাস। মুসলমানদের কাছে  এ মাসের তাৎপর্য অনেক।   মহিমান্বিত এ মাসকে ঘিরে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

এ মাসে বেশ কয়েকটি ইসলামিক গান তৈরি করেছে প্রতিষ্ঠানটি। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সব শিল্পী। এদের মধ্যে আছেন আসিফ আকবর, কাজী শুভ ও ইমরান মাহমুদুল।

ইতোমধ্যে এসেছে রবিউল ইসলাম জীবনের কথায় ইমরানের সুর ও গায়কিতে ‘আজানের ঐ পবিত্র সুর’ এবং লুৎফর হাসানের কথা-সুরে ও আসিফ আকবরের কণ্ঠে ‘পথ দেখাও হে প্রভু’ গানের ভিডিও।

শিগগিরই আসবে কাজী শুভর কণ্ঠে ‘আল্লাহ আল্লাহ বলো’। গানটির কথা ও সুর করেছেন বিচ্ছেদী পলাশ। এছাড়া মোহাম্মদ মিলন গেয়েছেন ‘তুমি রহমান’ । মামুন আফনান রুমীর কথামালায় এতে সুরারোপ করেছেন মিলন নিজেই।

প্রযোজনা প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়, শিগগিরই বাকি গানগুলো পর্যায়ক্রমে তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। এর পাশাপাশি গানগুলো শুনতে পাওয়া যাবে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাশ ও স্বাধীন মিউজিক অ্যাপে।

আরও পড়ুন

×