ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

দীপিকা নন, তিনি রাকুল

দীপিকা নন, তিনি রাকুল
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২০ | ০৪:৫৪ | আপডেট: ০৯ মে ২০২০ | ০৬:১০

ভারতে লকডাউন চললেও সম্প্রতি খুলেছে মদের দোকান। ৪০ দিনের বেশি বন্ধ থাকার পর দোকান খুলতেই ব্যাপক ভিড় লক্ষ্য করা  যাচ্ছে। এমন ভিড়ের মধ্যে নজর লম্বা এক তরুণীর উপর। মাস্ক পরা ওই তরুণীই নাকি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং তিনি মদ কিনতে গিয়েছিলেন!

এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে ভিডিওতে যে তরুণীকে দেখা যাচ্ছে, তিনি দীপিকা পাডুকোন নন। বলা হচ্ছে, ওই তরুণী হলেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। আর রাকুল কোনো মদের দোকান নয়, বরং ওষুধের দোকান থেকে ফিরছিলেন।

টাইমস অব ইন্ডিয়াকে এমনই কথা বলেছেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। পত্রিকাটি বলছে, মদের দোকান থেকে দীপিকা পাড়ুকোন বেরিয়ে আসছেন বলে যে ভিডিও ভাইরাল করা হয়েছে, তা সঠিক নয়। ভিডিওতে অভিনেত্রী দীপিকা নন, রাকুল প্রীত সিংকে দেখা গেছে এবং তিনি ওষুধের দোকান থেকে আসছিলেন।

আরও পড়ুন

×