ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

মা দিবসে ফকির আলমগীরের দুই গান

মা দিবসে ফকির আলমগীরের দুই গান
×

সংগীতশিল্পী ফকির আলমগীর

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২০ | ১২:০০ | আপডেট: ১০ মে ২০২০ | ০১:৫২

মা দিবস উপলক্ষে বিশ্বের সব মাকে উৎসর্গ করে দুটি গান গেয়েছেন সংগীতশিল্পী ফকির আলমগীর। এগুলোর শিরোনাম 'মা আমার কেমন ছিল' ও 'একটি তারা দুইটি তারা'। প্রথমটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার ও পরেরটি নিশাত খান। গান দুটির সুর ও সংগীত করেছেন বাসুদেব ঘোষ। সঙ্গে রয়েছে গানের ভিডিও।

ফকির আলমগীর বলেন, মাকে নিয়ে এর আগেও অনেক গান করেছি। নতুন গান দুটি বেশ যত্নের ছাপ রয়েছে। বাসুদেব ঘোষের চমৎকার সুর আমাকে মুগ্ধ করেছে। মানুষটি আজ আর আমাদের মাঝে নেই। তবে সুরের মাঝেই তিনি বেঁচে আছেন। আমার দর্শক-শ্রোতারা গানটি পছন্দ করবেন।'

ফকির আলমগীর আরও জানান, কলেরগান মাল্টিমিডিয়া গান দুটি প্রকাশ করেছে। এগুলো প্রতিষ্ঠানটির ইউটিউবে প্রকাশ হয়েছে। এ গানটি ছাড়াও ফকির আলমগীর আজ রাত ১০টা ৩০ মিনিটে 'প্যারিসের জানালা' নামের একটি আইডি থেকে ফেসবুক লাইভে হাজির হবেন। এই আয়োজনে সরাসরি দেশের খ্যাতনামা শিল্পীরা অংশ নিয়ে থাকেন।

ফকির আলমগীর বলেন, অনেকদিন ঘরবন্দি সময় কাটছে। তথ্যপ্রযুক্তির যুগে সবকিছুই হাতের মুঠোয়। আজ মা দিবসে অনলাইনে কয়েকটি অনুষ্ঠানে গাইব। আশা করছি এ বিশেষ দিবসে শ্রোতাদের সঙ্গে বেশ ভালোই সময় কাটবে। '

আরও পড়ুন

×