হানিফ সংকেতের ‘আলোকিত অন্ধকার’
‘আলোকিত অন্ধকার’ নাটকে ডলি জহুর ও তারিন জাহান
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪ | ১৫:৫৯
প্রতি ঈদেই ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র পাশাপাশি নন্দিত নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। তাঁর এবারের নাটক ‘আলোকিত অন্ধকার’। হানিফ সংকেত জানান, বাবা-মা, সন্তান, পুত্রবধূ মিলে অত্যন্ত সুখী একটি পরিবার।
পুত্রবধূর যেমন শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সবার সঙ্গে চমৎকার সম্পর্ক, তেমনি পুত্রবধূকেও শ্বশুরবাড়ির সবাই নিজের পরিবারের সদস্য মনে করে। এই হাসি-আনন্দের মধ্যেই ঘটে বিপর্যয়, আলোকিত পরিবারে নেমে আসে অন্ধকার। এসব নিয়েই গড়ে উঠেছে ‘আলোকিত অন্ধকার’ নাটকের কাহিনি।
এতে অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, মীর সাব্বির, তারিন জাহান, সুভাশিষ ভৌমিক প্রমুখ। নাটকের সূচনা সংগীত লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান।
সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজনে মেহেদি এবং কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার।
উল্লেখ্য, ঈদের নাটকের ভিড়ে সবাইকে সব চ্যানেলে একাধিকবার দেখা গেলেও ঈদের দিন হানিফ সংকেতের নাটক দেখা যায় শুধু এটিএন বাংলায়। নাটকটি ঈদের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে।
- বিষয় :
- তারিন
