ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

শুটিং শুরুর একদিনই পরই আবার স্থগিত

শুটিং শুরুর একদিনই পরই আবার স্থগিত
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২০ | ২৩:০২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনা ভাইরাস পরিস্থিতি কারণে টেলিভিশন নাটকের শুটিং বন্ধ ঘোষনা করা হয় মাস খানেক আগে। পরিস্থিতি স্বাভাবিক না হলেও জীবন রাজধানীতে মানুষের চলাচল স্বাভাবিক হতে থাকে।  খোলে দেয়া হয় গার্মেন্টসসহ অনেক খারাখানা। এই পরিস্থিতিতে  টেলিভিশনের আন্তঃসংগঠনগুলো শুটিং শুরুর ঘোষণা দেয়। 

ঘোষণার পরই অনেক শুটিং না করার বিষয়টি সামনে আনেন। পরিস্থিতি বিবেচনা করে  এবার  জানানো হলো—চালু নয়, শুটিং বন্ধই থাকবে। ১৬ মে শুটিং চালুর মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে প্রত্যেকটি সংগঠন তাদের সদস্যদের  নোটিশ দিয়ে জানালো শুটিং বন্ধের বিষয়টি। 

সিদ্ধান্ত নেয়া  সংগঠনের মধ্যে আছে—প্রোডিউসার অ্যাসোসিয়েশন (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড, অভিনয় শিল্পী সংঘ ও নাট্যকার সংঘ। রবিবার দিবাগত রাত ১২টার দিকে সংগঠনগুলোর ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপে এই বার্তা দেওয়া হয়।

সভাপতি ও সাধারণ সম্পাদকদের পাঠানো এই চিঠিতে বলা হয়, ‘টেলিভিশন মাধ্যমের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইতোপূর্বে আন্তঃসংগঠনকর্তৃক প্রদত্ত নোটিশে বলা হয়েছিল, আমরা বর্তমান সময়ে শুটিং কার্যক্রম শুরু করার বিপক্ষে। যেহেতু সরকার সীমিত আকারে দোকান চালু এবং লকডাউন সাময়িক শিথিল করেছে; তাই আমরাও সাময়িক শিথিলতার পক্ষে অবস্থান নিয়েছি। একই সাথে নোটিশে এও বলা ছিল যে, শর্ত সাপেক্ষে দেওয়া এই সিদ্ধান্তসমূহ যেকোনও সময় বাতিল হতে পারে। যেহেতু বর্তমানে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে; তাই আন্তঃসংগঠন তাদের স্ব স্ব সংগঠন সমূহের সদস্যদের সুচিন্তিত মতামত ও জোরালো দাবির প্রেক্ষিতে সাময়িক শিথিল অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, আবুল হায়াত ও অভিনেত্রী-সাংসদ সুবর্ণা মুস্তাফাসহ সংগঠনসমূহের উপদেষ্টামণ্ডলী শুটিং বন্ধের আহ্বান জানিয়েছেন। এর প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হলো। পরবর্তী সিদ্ধান্ত সরকারের ঘোষণার সাথে সমন্বয় করে জানানো হবে চিঠিতে বলে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

×