ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ঈদ উদযাপন করতে গিয়ে কোয়ারেন্টাইনে নওয়াজউদ্দিন

ঈদ উদযাপন করতে গিয়ে কোয়ারেন্টাইনে নওয়াজউদ্দিন
×

ফাইল ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২০ | ০৫:৪৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

পরিবারসহ ১৪ দিনের কোয়ারেন্টাইনে গেলেন বলিউডের তারকা অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি৷

ভারতের সংবাদমাধ্যম জানায়, অভিনেতা নওয়াজ ও তার পরিবারের করোনা টেষ্ট করা হলে, তার রিপোর্ট নেগেটিভ আসে!

ভারতে এখন চতুর্থ দফার লকডাউন চলছে৷ তবে দেশের বেশ কিছু শহরে এই দফায় ছাড় মিললেও, প্রশাসনের কড়া নিয়ম তো রয়েইছে৷ সেই নিয়ম মেনেই লকডাউনের মধ্যেই ইদ উদযাপন করতে আগেভাগেই মুম্বাই থেকে উত্তর প্রদেশের মুজফফরনগরে রওনা দেন নওয়াজ ও তার পরিবার৷

জানা গেছে, মুম্বাই পুলিশের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে, গাইড লাইন মেনেই নিজের গ্রামের বাড়িতে যান অভিনেতা৷ তবে করোনা মোকাবিলায় প্রশাসনের নিয়ম মেনেই আগামী ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন অভিনেতা ও তার পরিবার৷

গত সপ্তাহেই শোনা যায় এক লড়াকু লেখকের গল্প নিয়ে জি ফাইফ প্রিমিয়ারে আসছেন ‘ঘুমকেতু’ ওরফে নওয়াজউদ্দিন সিদ্দিকি। নওয়াজের সঙ্গে ছবির বিশেষ একটি চরিত্রে দেখা যাবে পরিচালক অনুরাগকে। সিনেপ্রেমীদের সেই উত্তেজনার পারদ উসকে দিয়েই এবার প্রকাশ্যে এসেছে ‘ঘুমকেতু’র প্রথম ঝলক।

আরও পড়ুন

×