ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

তাহসানের কবিতা ‘আমি অদৃশ্য পরজীবী’

তাহসানের কবিতা ‘আমি অদৃশ্য পরজীবী’
×

তাহসান খান

তাহসান

প্রকাশ: ২১ মে ২০২০ | ০৩:৩২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

আমি অদৃশ্য পরজীবী

 গগনবিদারী চিৎকারে আমার

কারো ঘুম ভাঙে না

প্রহসনের ধরাধামে

আমি কারো করুণার পাত্র না

নিজেকে মহান প্রতিষ্ঠিত করার দৌড়ে

মন্থর গতি আমার

আমি জানি আমি কে

কতটুকু দুর্বিষহ কতটুকু উপহার

পৃথিবীর ইতিহাসে খুঁজে পাবে না

এমন কোনো উজ্জ্বল প্রাণ

যার আদ্যোপান্ত নিস্কলুষ

যে নেয়নি অসুরের ত্রাণ

ভালো খারাপের দলাদলিতে

ধরিত্রী আজ ক্ষুব্ধ

মানব সভ্যতার ইতিহাস তাই

ইতি টানতে বাধ্য

সৃষ্টির যদি শ্রেষ্ঠ জীব হয়ে থাকো

শ্রেষ্ঠত্বের প্রমাণ কিসের অর্জন

অদৃশ্য পরজীবী আমাকে নয়

তোমার রিপুর দমন প্রয়োজন

অদৃশ্য পরজীবী বিদায় নেবে সত্বর

কিন্তু পৃথিবী থাকবে ক্ষুব্ধ

বদলে যাও মানবজাতি

অথবা হয়তো তুমি বিন্দু

আরও পড়ুন

×