থমকে যাওয়া ‘সেভ লাইফের’ শুটিং শুরু হবে
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুন ২০২০ | ০০:০১ | আপডেট: ১৪ জুন ২০২০ | ০০:০২
জীবনের ঝুকি নিয়ে কাজ করেন দেশের ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের সেই ত্যাগ আর পরিশ্রমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ছবি ‘সেভ লাইভ’। পুরোপুরি বাণিজ্যিক ঘরানার ছবি এটি।
এতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেত্রী চম্পা, সাদিকা পারভীন পপি, আইরিন, অভিনেতা ফেরদৌস আহমেদ, আনিসুর রহমান মিলন, নাট্যাভিনেতা ওবিদ রেহানসহ আরো অনেকেই। ছবিটি পরিচালনা করছেন কাজী আমিরুল ইসলাম শোভা।
২০১৯ সালের শুরুতে রাজধানীর গুলিস্তানে ফায়ার ব্রিগেডের প্রধান কার্যালয়ে শুরু হয়েছিল ছবির কাজ। কিন্তু সে সময় কিছু জটিলতার কারণে শুটিং বন্ধ হয়ে যায়। সেই জটিলতা কাটিয়ে ফের শুরু হচ্ছে ‘সেভ লাইফ’র শুটিং।
ছবিটির পরিচালক জানান, সেভ লাইফ নিয়ে আর কোন জটিলতা নেই। করোনা ক্রান্তিকাল কেটে গেলে শিগগিরই ক্যামেরার সামনে দাঁড়াবো আমরা।
ছবিটির শুটিংয়ে অংশ নেয়ার কথা জানালেন ফেরদৌসও। তিনি বলেন, ছবিটি সম্পর্কে অভিনেতা ফেরদৌস বলেন, ‘সেভ লাইফ আমার জীবনের অন্যতম ভালো লাগা গল্পের একটি চলচ্চিত্র। ছবিটি মূলত চ্যালেঞ্জিং এক জীবনের গল্প নিয়েই। এ ধরনের চ্যালেঞ্জিং গল্প নিয়ে এর আগে চলচ্চিত্র দেশে হয়নি। করোনাকাল গেলে ছবিটির শুটিং শেষ করবো আশা করি।