‘রাইজিং স্টার অ্যাওয়ার্ড’ পাচ্ছেন আরিয়ানা
আরিয়ানা গ্রান্ডে। ছবি: দ্য হলিউউড রিপোর্টার
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪ | ১১:৫২ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ | ১২:০৮
রাইজিং স্টার অ্যাওয়ার্ড পেতে চলেছেন পপস্টার আরিয়ানা গ্রান্ডে। সম্প্রতি মুক্তি পাওয়া ‘উইকেড’ সিনেমায় দারুণ অভিনয়ের সুবাদে এই সম্মাননা পাচ্ছে তিনি।
সম্প্রতি পাল্ম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে এ ঘোষণা দেওয়া হয়। চলচ্চিত্র উৎসবটি শুরু হবে আগামী বছরের ২ জানুয়ারি, চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।
উৎসব পরিচালক নাচত্তর সিং চান্দি বলেন, ‘উইকেড’ সিনেমায় আরিয়ানা ‘গ্লিন্ডা’ চরিত্রে নিখুঁতভাবে অভিনয় করেছেন। আমরা তাঁকে রাইজিং স্টার অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করতে পেরে গর্বিত। এর আগে পাল্ম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার পেয়েছেন গ্যাল গ্যাডট (ওয়ান্ডার ওম্যান), টেরেন্স হাওয়ার্ড (হাসেল অ্যান্ড ফ্লো), আনা কেন্ড্রিক (আপ ইন দ্য এয়ার), স্কারলেট জোহানসন (লস্ট ইন ট্রান্সলেশন), জেনিফার লরেন্স (উইন্টারস বোন) এবং আলিসিয়া ভিকান্ডার (দ্য ডেনিশ গার্ল এবং এক্স মাচিনা)।
জন এম চু পরিচালিত ‘উইকেড’ সিনেমার প্রথম ভাগ মুক্তি পেয়েছে গত ২২ নভেম্বর। এ সিনেমায় গ্রান্ডেকে একেবারে নতুনভাবে উপস্থাপন করা হয়, যেভাবে আগে কখনোই দেখেননি দর্শকরা। এ সিনেমায় আরও অভিনয় করছেন জোনাথন বেইলি, মিশেল ইয়ো, জেফ গোল্ডব্লাম, পিটার ডিঙ্কলেজ, বোওয়েন ইয়াংসহ আরও অনেকে।
শিশুশিল্পী হিসেবে আরিয়ানা গ্রান্ডের অভিনয় জীবন শুরু হয় ব্রডওয়ের ‘মিউজিক্যাল ১৩’-এর মাধ্যমে। অভিনয়ের পাশাপাশি তিনি একজন জনপ্রিয় আন্তর্জাতিক পপতারকা।
- বিষয় :
- সংগীত
- পপস্টার
- আরিয়ানা গ্রান্ডে