ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

আপত্তিকর কনটেন্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: তথ্যমন্ত্রী

আপত্তিকর কনটেন্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: তথ্যমন্ত্রী
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২০ | ০১:০১ | আপডেট: ১৮ জুন ২০২০ | ০১:০২

ওয়েব সিরিজে আপত্তিকর কন্টেন্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমদু। বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী এ কথা বলেছেন বলে  মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্রাইম থ্রিলার সিরিজ ‘আগস্ট ১৪’ ও ‘বুমেরাং’ নিয়ে  আলোচনা-সমালোচনা চলছে। এ ধরনের কন্টেন্ট বা পর্নোগ্রাফির মতো আপত্তিকর কন্টেন্ট আপলোড করা উচিত নয় বলে মন্তব্য তথ্যমন্ত্রীর। 

গণমাধ্যমে খবর প্রকাশের আগেই বিষয়টি তথ্য মন্ত্রণালয়ের নজরে এসেছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‌গ্রামীণফোন ও রবি দুটি মোবাইল কোম্পানির দুটি সাবসিডিয়ারি কোম্পানির মাধ্যমে আপলোড করা এ ধরনের যে কনটেন্টগুলোর ব্যাপারে অভিযোগ এসেছে, তা আমরা বিটিআরসিকে জানিয়েছি।'

তথ্যমন্ত্রী জানান, বিটিআরসির মাধ্যমে এ ধরনের কনটেন্ট আপলোড করার আইনগত অনুমোদন আছে কি না সেটি পরীক্ষা-নিরীক্ষা করা হবে। যদি আইনগত অনুমোদন না থাকে তাহলে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। আর যদি আইনগত অনুমোদন থাকেও, ভিডিও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী কনটেন্টগুলোর আইনভঙ্গ শাস্তিযোগ্য অপরাধ।  সে  এক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

আরও পড়ুন

×