ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কলকাতায় ইশতিয়াক আহমেদের গান

কলকাতায় ইশতিয়াক আহমেদের গান
×

হিল্লোল আচার্য ও ইশতিয়াক আহমেদ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ০৩:৩৫ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ | ০৩:৪০

নাটক, গান ও উপন্যাস তিন মাধ্যমেই নিয়মিত লিখছেন ইশতিয়াক আহমেদ। এর আগে তার লেখা  কণ্ঠশিল্পী মিনারের গাওয়া ‘কারণে অকারণে’ গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পায়। 

এবার দেশের গণ্ডি পেরিয়ে ভারতের কলকাতা থেকে প্রকাশ পেয়েছে ইশতিয়াক আহমেদের লেখা গান। 'কে ভালো থাকে।' শিরোনামের গানটি গেয়েছেন কলকাতার তরুণ কণ্ঠশিল্পী হিল্লোল আচার্য। শিল্পী নিজেই গানটির সুর ও সঙ্গীত করেছেন। সঙ্গীত আয়োজনে ছিলেন, রনদীপ মুখার্জি।

গতমাসের শেষ দিকে কলকাতার মিউজিটেক স্টুডিওতে গানটির কণ্ঠ ধারণ করা হয় বলে জানান গানটির গীতিকার ইশতিয়াক আহমেদ। 

রেকর্ডিয়ের পরই কলকাতার বিভিন্ন লোকেশনে শুট করা হয়। গানটির মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন তরুনিমা চক্রবর্তী, অভিজিৎ সেন, অনিবার্ণ সামন্ত এবং অভিষেক চৌধুরী।

গানটি নিয়ে ইশতিয়াক আহমেদ বলেন, গান, সব কাজই সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে করার চেষ্টা করি। এ গানটিতে সে আন্তরিকতার ছাপ পাওয়া যাবে। ভালো মন্দ বিচারের দাযিত্ব শ্রোতা-দর্শকদের হাতে। 

মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন, অভিষেক চৌধুরি। কলকাতার প্রতিষ্ঠান 'আমারা মিউজিক' থেকে গানটি প্রকাশ পেয়েছে।

আরও পড়ুন

×