অঙ্কিতার দেয়াল জুড়ে শুধুই সুশান্ত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২০ | ০৫:১৬
আত্মহত্যা করেছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার আত্মহত্যা কারণ বের করতে তদন্ত করে যাচ্ছে মুম্বাই পুলিশ। তবে সুশান্ত মৃত্যুর পর অনেকেই অনেক মন্তব্য করলেও এখন পর্যন্ত কোনো মন্তব্য করতে শোনা যায়নি তার প্রেমিকা অঙ্কিতা লোখন্ডেকে।
সংবাদমাধ্যমের প্রতিক্রিয়াও জানাননি অঙ্কিতা। তবে প্রিয় মানুষের শেষকৃত্যের পর তার পরিবারের সঙ্গে ব্যান্দ্রার ফ্ল্যাটে দেখা করতে ছুটে যান অঙ্কিতা। তেমনি পাটনাতেও সুশান্তের বাবার সঙ্গে দেখা করেন তিনি। ফলে সুশান্তের মৃত্যুর পর অঙ্কিতার মনের অবস্থা কেমন, তা কেউ কল্পনা করতে পারবেন না বলে সম্প্রতি মন্তব্য করেন সন্দীপ সিং।
সুশান্তের মৃত্যুর পর অঙ্কিতার সঙ্গে প্রয়াত অভিনেতার জীবনের বিভিন্ন মুহূর্ত উঠে আসে সংবাদমাধ্যমে এবার অঙ্কিতার সঙ্গে তার মায়ের একটি ছবি শেয়ার করা হয় সুশান্ত-অঙ্কিতার ফ্যান পেজের তরফে।
সেখানে অঙ্কিতার সঙ্গে তার মায়ের ছবি দেখা যায়। তবে অঙ্কিতার ঘরের দেয়ালে সুশান্তের সঙ্গে তার জীবনের বিভিন্ন মুহূর্ত ফুটে ওঠে ছবির মাধ্য়মে।
জানা গেছে, সুশান্ত-অঙ্কিতার বিচ্ছেদ হলেও তার ভালবাসার মানুষকে ভুলতে পারেননি।
- বিষয় :
- সুশান্ত সিং রাজপুত
- অঙ্কিতা
- বিনোদন