ডিজিটাল প্লাটফর্মের জন্য চ্যানেল আইয়ের ‘আইস্টোরিস’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২০ | ০৬:১৯
ডিজিটাল প্লাটফর্মের দর্শকদের জন্য চ্যানেল আই ও চ্যানেল আই ডিজিটাল শুরু করেছে ‘আইস্টোরিস’ নামের একটি নতুন অনুষ্ঠান।
অনুষ্ঠানটি প্রতি শনি ও বুধবার বিকাল ৫ টায় চ্যানেল আই টিভি ফেসবুক ও ইউটিউবে প্রচার করা হচ্ছে। ডিজিটাল মাধ্যমে যেকোনো অনুষ্ঠানেই বাড়ছে মানুষের আগ্রহ। সেই ধারণা থেকে চ্যানেল আই ও চ্যানেল আই ডিজিটাল এই উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানটির পরিকল্পনা ও গ্রন্থনার দায়িত্বে থাকা চ্যানেল আই ডিজিটালের অপারেশন হেড আসাদ ইসলাম বলেন, বর্তমানে ডিজিটাল মাধ্যমে সরাসরি অনুষ্ঠান ছাড়াও তৈরী হচ্ছে বিভিন্ন রকম অনুষ্ঠান, সিরিজ, ও টকশো!কিন্তু সময়ের অভাবে অনেকেই সেই অনুষ্ঠান সম্পূর্ণ উপভোগ করতে পারেন না। তাই চ্যানেল আই ডিজিটাল প্লাটফর্মের দর্শকদের জন্য, চ্যানেল আই ও চ্যানেল আই ডিজিটাল মাধ্যমে প্রচারিত অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের মাধ্যমে তৈরী করছে নতুন অনুষ্ঠান ‘আইস্টোরিস’।
অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন নাহিয়ান তাসনিম এবং পরিচালনা করছেন সোহেল রানা বিদ্যুৎ। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- চ্যানেল আই