ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সিদ্ধার্থ-কিয়ারার ঘরে এলো নতুন অতিথি

সিদ্ধার্থ-কিয়ারার ঘরে এলো নতুন অতিথি
×

কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫ | ০২:০৭

বলিউডের আলোচিত তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির ঘরে এলো নতুন অতিথি। মঙ্গলবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে কন্যাসন্তান জন্ম দিয়েছেন কিয়ারা। টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস-সহ ভারতীয় কয়েকটি গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

পরিবারের বরাত দিয়ে ঘনিষ্ঠ হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। নতুন অতিথিকে নিয়ে উচ্ছ্বসিত  সিদ্ধার্থ-কিয়ারা’ জুটি। যদিও এখনো পর্যন্ত দম্পতির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সন্তান জন্মের খবর ছড়িয়ে পড়তেই বলিউড তারকাদের শুভেচ্ছাবার্তায় ভরে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম। আলিয়া ভাট থেকে শুরু করে করণ জোহর, বরুণ ধাওয়ান, ক্যাটরিনা কাইফসহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন এই নতুন মা–বাবাকে।

সিদ্ধার্থ ও কিয়ারার প্রেম শুরু হয়েছিল ‘শেরশাহ’ ছবির সেটে। ২০২১ সালে মুক্তি পাওয়া এই ছবিতে অনস্ক্রিন রসায়ন দর্শকদের মুগ্ধ করলেও পর্দার বাইরের সম্পর্কও ধীরে ধীরে গাঢ় হয়ে ওঠে। অনেক দিন চুপিচুপি প্রেম করার পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের জয়সালমিরে রাজকীয় আয়োজনে চার হাত এক করেন তারা। বলিউডের তারকা বিয়েগুলোর মধ্যে এটি অন্যতম আলোচিত ও জনপ্রিয় ছিল।

দাম্পত্য জীবনের এক বছর কাটতে না কাটতেই সন্তান আসার খবর দেন তারা। চলতি বছরের জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ছবিসহ ‘নতুন সদস্য আসছে’—এমন একটি পোস্ট দিয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। তার পর থেকেই তাঁদের অনুরাগীদের অপেক্ষা শুরু হয়।

অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন কিয়ারা। তবে মাঝেমধ্যে সামাজিক মাধ্যমে দেখা গেছে মাতৃত্বকে ঘিরে তার নানা মুহূর্তের ঝলক। এমনকি চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবেও তিনি লালগালিচায় হেঁটেছেন আত্মবিশ্বাসের সঙ্গে। গর্ভাবস্থার মাঝেও তাঁর স্টাইল ও উপস্থিতি নজর কেড়েছে আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায়ও।

আরও পড়ুন

×