বগুড়ায় ইমন, তাসকিন ও কেয়াকে দেখতে ফটক ভেঙে জনস্রোত
হেলিকপ্টার করে বগুড়ায় পৌছান ইমন,কেয়া ও তাসকিন।
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫ | ১৬:৫৮ | আপডেট: ০১ আগস্ট ২০২৫ | ১৭:০০
বগুড়া শহরের প্রাণকেন্দ্র পুলিশ প্লাজা বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে রূপ নেয় তারকাখচিত উৎসবে। জনপ্রিয় কসমেটিক ব্র্যান্ড হারল্যান-এর নতুন শোরুম উদ্বোধনে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেটার তাসকিন আহমেদ, অভিনেতা ইমন ও অভিনেত্রী কেয়া পায়েল।
তিন তারকার আগমনের খবরে সকাল থেকেই প্লাজার সামনে ভিড় জমতে থাকে। দুপুর নাগাদ সেই ভিড় রূপ নেয় জনস্রোতে। প্রিয় তারকাদের এক ঝলক দেখার আশায় হাজারো ভক্তের ঢল নামলে পরিস্থিতি মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

তারকাদের গাড়ি অনুষ্ঠানস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে শুরু হয় হুড়োহুড়ি। কেউ ছবি তুলতে, কেউবা অটোগ্রাফ নিতে হুমড়ি খেয়ে পড়েন। অতিরিক্ত চাপ ও বিশৃঙ্খলার কারণে একপর্যায়ে পুলিশ প্লাজার মূল ফটক ভেঙে পড়ে। এ ঘটনায় কয়েকজন সামান্য আহত হলেও গুরুতর কোনো দুর্ঘটনা ঘটেনি।
নিরাপত্তা কর্মীরা ভিড় সামলাতে হিমশিম খেলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। তারকাদের নিরাপদে ভেতরে নিয়ে অনুষ্ঠানিকতা শেষ করিয়ে বের করে আনা হয়। অপেক্ষায় থাকা অনেক ভক্ত প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে না পেরে হতাশ হয়ে ফিরে যান।
- বিষয় :
- বিনোনদ
