সিনেমা ও দর্শক সংকটে ফের বন্ধ হলো গীত-সংঙ্গীত সিনেমা হল
ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫ | ১৬:৩৪ | আপডেট: ০৩ আগস্ট ২০২৫ | ১৭:২৩
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধোলাইপার-জুরাইন এলাকায় অবস্থিত দুই প্রাচীন জমজ হল-গীত ও সঙ্গীত পুনরায় আর্থিক ও দর্শক সংকটে কার্যক্রম বন্ধ করে দিয়েছে। নতুন ও মানসম্পন্ন দেশি চলচ্চিত্রের অভাব ও দর্শক সংকটের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।
জানা গেছে, গত শনিবার আদর আজাদ ও পূজা চেরি অভিনীত টগর সিনেমা প্রদর্শনের পরই এই বন্ধের ঘোষণা আসে।
হল কর্তৃপক্ষ জানায়, বন্ধ অনির্দিষ্ট সময়ের জন্য হলেও আগামী বছরের ঈদ মৌসুমে নতুন ন সিনেমা মুক্তি পেলে পুনরায় কার্যক্রম শুরু হতে পারে ।
সিনেমা হল দুটি বন্ধের ঘোষণা এবারই নতুন না। ২০২৪ সালের ডিসেম্বরে আর্থিক ক্ষতি ও সিনেমার মুক্তির ধারাবাহিকতা না থাকায় গীত ও সঙ্গীত বন্ধ হয়েছিল। পরে ২০২৫ সালের ঈদুল ফিতরের আগে সাময়িকভাবে পুনরায় চালু হলেও সেটিও স্থায়ী হলো না। ফের বন্ধের মুখে পড়ল হল দুটি।
বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনের সিনেমা হলগুলো বহুদিন ধরেই খুরিয়ে খুরিয়ে হাটছে। দেশে এই মুহুর্তে ১৪১টি মোট হল থাকলেও তথ্য অনুযায়ী এর মধ্যে মাত্র প্রায় ৬০টি হল বছরভর চালু থাকে। এই ৬০টির মধ্যেও ক্রমাগত বন্ধ হয়ে যাচ্ছে হল।
হল মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে ঈদুল ফিতর ও ঈদুল আযহার সময় ছাড়া সিনেমা হলগুলো তেমন দর্শক পায়না। তাই একের পর এক বন্ধের মুখে পড়ছে হলগুলো।
এ ছাড়াও হলগুলোতে আধুনিক সুযোগ-সুবিধার অভাব এবং পরিচালনার দিকে যথেষ্ট গুরুত্ব না দেওয়াতেও এসব বন্ধ হচ্ছে বলে জানিয়েছেন অনেকেই।
- বিষয় :
- সিনেমা হল
