ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

শিল্পী নমিতা ঘোষকে ২১ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

শিল্পী নমিতা ঘোষকে  ২১ লাখ টাকা দিলেন  প্রধানমন্ত্রী
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২০ | ০৬:৩৬ | আপডেট: ২২ জুলাই ২০২০ | ০৬:৪৫

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী নমিতা ঘোষকে ক্যান্সার ও চোখের চিকিৎসার জন্য ২১ লক্ষ টাকা অনুদান দিয়েছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বুধবার এই শিল্পীকে ২১ লাখ টাকার চেক পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

নমিতা ঘোষ  ক্যান্সার ও চোখের রোগে আক্রান্ত। এই খবর প্রধানমন্ত্রীর কানে পৌঁছলে তিনি মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা এই শিল্পীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

মহান স্বাধীনতা যুদ্ধে যারা বিভিন্নভাবে অবদান রেখেছিলেন তাদের মধ্যে নমিতা ঘোষ অন্যতম। তিনি স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের প্রথম নারী শিল্পী । স্বাধীনতা যুদ্ধে তিনি গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণীত করেছেন, সাহস যুগিয়েছেন। 

গান গেয়ে মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ সংগ্রহ করেছেন। মাত্র ১৪ বছর বয়সে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে যোগ দিয়ে স্বাধীনতা সংগ্রামে পরোক্ষভাবে অংশগ্রহণ করেন  এ শিল্পী। 


আরও পড়ুন

×